Friday, April 3, 2026

‘সূর্য তিলক’! রামবনবমীতে ঐশ্বরিক দৃশ্যের স্বাক্ষী থাকল অয্যোধার রামমন্দির

Date:

Share post:

প্রথমে ‘দিব্য অভিষেক’, তারপর ‘সূর্য তিলক’ ৷ অযোধ্যার রাম মন্দিরে মহাসমারোহে হল রামনবমীর পুজো ৷  বিশেষ এই দিনটিতে অযোধ্যার রাম মন্দিরে ভিড় জমিয়েছেন বহু ভক্ত ৷ সকলের মধ্যে বাঁধ ভাঙা উৎসাহ নজর কেড়েছে সকলের ৷সবথেকে আকর্ষণীয় হল শ্রী রামের ‘সূর্য তিলক’ অনুষ্ঠান ৷ রাম লালার কপালে সূর্যের কিরণ পড়ে তৈরি হয় আশ্চর্য এই সূর্য তিলক ।রবিবার দুপুর ১২টা ১৬ নাগাদ সেই অনুষ্ঠানও সম্পন্ন হয় সফলভাবে ৷

উল্লেখ্য, বিশেষ আয়না এবং লেন্স দিয়ে তৈরি করা হয়েছে এই ‘সূর্য তিলক’ ৷ রামনবমীর পুজোর আগে  বিশেষ এই ব্যবস্থাটি পরীক্ষা করেন একটি দল । সিএসআইআর-সিবিআরআই রুরকির বিজ্ঞানী ডা. এসকে পানিগ্রাহি বলেন, সূর্য তিলকের মূল উদ্দেশ্য হল, রামনবমীর দিনে শ্রী রাম মূর্তির কপালের ‘তিলক’টিকে সকলের নজরে আনা । প্রতি বছর চৈত্র মাসে শ্রী রামনবমীতে দুপুরে ভগবান রামের কপালে সূর্যালোক দেওয়া হবে এই তিলকের মাধ্যমে।

রবিবার সকাল থেকেই এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলেন পুরোহিত থেকে ভক্তরা সকলে। ১২টা বাজতেই সূর্যরশ্মি এসে তিলক আঁকল। বিশেষ পুজোর মাধ্যমে অভিষেক করা হয় রামলালার। প্রায় ৬ মিনিট এই তিলক থাকে।গতবারও এই ঘটনার স্বাক্ষী থেকেছে বিশ্ব। এবার একই ঘটনা দেখলেন ভক্তরা। প্রতিবছর রামনবমীর অযোধ্যার মন্দিরে এই দৃশ্যের স্বাক্ষী থাকতে পারবেন ভক্তরা।  যেন ঐশ্বরিক দৃশ্যের স্বাক্ষী থাকল অয্যোধার রামমন্দির। সবটাই সম্পূর্ণ হয়েছে প্রযুক্তির ভিত্তিতেই। সঙ্গে সরযূ তীরে জ্বলল লক্ষ দীপ।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...