Saturday, April 4, 2026

ব্যবসায়িক শত্রুতায় চলল গুলি! ঠাকুরনগরে গ্রেফতার ফুল ব্যবসায়ী

Date:

Share post:

ফুলের ব্যবসা নিয়ে স্থানীয় ব্যবসায়ীর সঙ্গে শত্রুতার জেরে গুলি চলল উত্তর চব্বিশ পরগণার ঠাকুরনগরে (Thakurnagar)। রবিবার সকালে গুলি চালানো হয় স্থানীয় ব্যবসায়ী আশুতোষ বিশ্বাসকে লক্ষ্য করে। তাঁকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় গুলি (firing) চালানোয় অভিযুক্ত ফুল ব্যবসায়ী তপন বালাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার সকালে ঠাকুরনগর স্টেশনে (Thakurnagar station) স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে বাড়ি ফিরছিলেন আশুতোষ বিশ্বাস নামে ওই ব্যবসায়ী। সেই সময়ই ঠাকুরনগরের (Thakurnagar) বড়া এলাকায় তাঁর উপর গুলি চালান তপন বালা নামে ওই ব্যবসায়ী । দ্রুত আশুতোষকে স্থানীয় হাসপাতাল ও সেখান থেকে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর বুকের বামদিকে গুলি লেগেছে বলে জানা যায় হাসপাতাল সূত্রে। তবে বারাসাতে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ঘটনায় গুলি চালানোয় অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ (Gaighata police station)। ব্যবসায়িক শত্রুতা ছাড়া গুলি চালানোর পিছনে আর কোনও কারণ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। আশুতোষ বিশ্বাস গাইঘাটা এলাকার বিজেপি কর্মী হিসাবেও পরিচিত ছিলেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...