Friday, April 3, 2026

যোগীরাজ্যের টাইগার রিজার্ভে গাড়ির ধাক্কার মৃত্যু চিতাবাঘের 

Date:

Share post:

মুখে বন্যপ্রাণ সংরক্ষণের বুলি আওড়ানো নরেন্দ্র মোদির ডবল ইঞ্জিন রাজ্যে টাইগার রিজার্ভে (Tiger Reserve) গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুবছর বয়সী চিতা বাঘের (Speeding Vehicle killed young Leopard। উত্তরপ্রদেশের বনবিভাগের (Forest Department, UP) তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। পিলভিট টাইগার রিজার্ভের (Pilvit Tiger Reserve) মালা রেঞ্জে শনিবার সন্ধ্যায় বনাঞ্চলের ভিতরের রাস্তা পার হওয়ার সময় একটি স্ত্রী চিতাবাঘকে গাড়ি ধাক্কা দেয়, চালক পলাতক। এরপরই বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে বন্যপ্রাণের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিভাগীয় বন অধিকর্তা (DFO) ভরত কুমার জানান, “গাড়ির ধাক্কা এতটাই জোরে ছিল যে স্ত্রী চিতাবাঘটি গাড়িতে আটকে যায় এবং প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়।” বাঘিনী জখম অবস্থায় এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে তাকে উদ্ধার করতে গিয়ে বনবিভাগের এক কর্মী আক্রান্ত হন। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। চিতা বাঘকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। বাঘিনীর দেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। কীভাবে টাইগার রিজার্ভের ভিতরে দ্রুতগতিতে গাড়ি ঢুকল তা খতিয়ে দেখার পাশাপাশি চালকের সন্ধান চলছে।

 

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...