Monday, April 13, 2026

সংবর্ধনা অনুষ্ঠানে বহিরাগতদের বিশৃঙ্খলা! কড়া বার্তা ফিরহাদের

Date:

Share post:

সোমবার একটি সংবর্ধনা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল দমদম এলাকা। জানা গিয়েছে, সোমবার সন্ধেয় দমদমে পুরসভার নিকাশি বিভাগের পক্ষ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই উপস্থিত হন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র পৌঁছতে না পৌঁছতেই কাউন্সিলরের অনুগামীদের সম্বর্ধনা ঘিরে শুরু হয় ঝামেলা। অনুষ্ঠানে এসে ঝামেলা পাকাতে শুরু করেন একদল বহিরাগত। দুপক্ষের মধ্যে চলে হাতাহাতিও। ঘটনায় আহতও হয় বেশ কয়েকজনও। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। তবে এই ঘটনাকে ঘিরে কড়া বার্তা দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, এই ধরণের অশান্তি একেবারেই বরদাস্ত করা যাবে না। যারা অশান্তি করেছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

আরও পড়ুন- বিজেপি-সিপিএমের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামছে তৃণমূল ছাত্র-যুবরা

_

_

_

_

_

_

_

_

_

_

Related articles

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...