Friday, June 26, 2026

জনগণের পকেট নিংড়ে নিচ্ছে বিজেপি সরকার: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রথমে নিত্যপ্রয়োজনীয় জিনিস, তারপরে জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি। সব শেষে রান্নার গ্যাস থেকে পেট্রোল ডিজেলের (petrol diesel) দাম বাড়িয়ে দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করার সব পথ পাকা করে ফেলল কেন্দ্রের বিজেপি সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের সরকারের উপর চাপ বাড়িয়েছেন ইতিমধ্যেই। এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে কেন্দ্রের মূল জনবিরোধী নীতিতে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সোমবার যখন রক্তক্ষরণ শুরু হয়েছে দেশের শেয়ার বাজারে তখনই পেট্রোপণ্যের দাম বাড়ানোর ঘোষণা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর (Hardeep Singh Puri)। বিশ্ববাজারে নিম্নগামী পেট্রোপণ্যের উল্টো পথে কেন্দ্রের বিজেপি সরকার। আর তাকেই কটাক্ষ করে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, বাহবা নন্দলাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। কেন্দ্রের বিজেপি সরকারের ‘বিকাশ’এর অর্থ হয়তো সাধারণ মানুষের পকেট থেকে প্রতিটি পয়সা নিংড়ে নেওয়া। অত্যাবশ্যকীয় ওষুধ (essencial medicine) থেকে পেট্রোল, ডিজেল (petrol diesel) এবং রান্নার গ্যাসের মতো প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিস এখন বিলাসিতার পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পরিস্থিতির কথা বলতে গিয়ে তিনি লেখেন, যখন পরিবারগুলির জমা কড়ি (savings) ক্রমশ খালি ও ঋণের (debt) পরিমাণ বেড়ে চলেছে, সেই পরিস্থিতিতেই এই ক্ষমতাসীন দল তাদের ঘরোয়া খরচেও হামলা চালালো। কেন্দ্রে বিজেপি সরকার চালাচ্ছে না, সাধারণ মানুষের পকেটের টাকা কেড়ে নিচ্ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...