Saturday, April 4, 2026

যারা অযোগ্য চিহ্নিত তাদের বিরুদ্ধে কী প্রমাণ, স্বচ্ছতা চাইবে রাজ্য: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্য সরকার কখনও কারো চাকরি যাক, তা চায় না। তা সত্ত্বেও বিরোধীদের চক্রান্তে চাকরিহারা ২৫ হাজার ৭৫২ জন। যোগ্য বা অযোগ্য, তালিকা স্পষ্ট করতে পারেনি সুপ্রিম কোর্ট (Supreme Court)। তাই যোগ্য চাকরিহারাদের মতো অযোগ্য চাকরিহারাদের প্রতিও সহানুভূতিশীল রাজ্যের প্রশাসন। কারণ অযোগ্য বলে চিহ্নিত যারা তাঁদের বিরুদ্ধে কী প্রমাণ তা স্পষ্ট করা হয়নি আদালতের তরফে। তাই এবার অযোগ্য (tainted) চাকরিহারাদের বাস্তব অবস্থান স্পষ্ট করতেও আদালতের দ্বারস্থ হবে রাজ্য সরকার। নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন রাজ্য প্রশাসন দুটি ধাপে কাজ করবে। তিনি জানান, প্রথম দফা – যোগ্যদেরটা (untainted) রক্ষা করা। দ্বিতীয় দফা – কাকে অযোগ্য (tainted) বলেছে, কেন বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কী কী কাগজ পত্র আছে গোটা বিষয়টা দেখবে। যোগ্য চাকরিহারাদের ধৈর্য ধরার বার্তা এদিনের বৈঠক থেকে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

শিক্ষকদের সামনে জনদরদী মুখ্যমন্ত্রী রাজ্যের পদক্ষেপের গোটা বিষয়টি স্পষ্ট করতে গিয়ে বলেন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন। তারপরে আমি অন্য কথা বলব। আমি আবার ডাকব। আগে যোগ্যদেরটা (untainted) ঠিক হয়ে যাক। বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য (tainted) বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কী কী প্রমাণ আছে আমি দেখব। সত্যিই যদি তথ্য প্রমাণিত হয় তারা অযোগ্য তাহলে আমার কিছু করার থাকবে না। সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে।

সেখানেই স্পষ্ট সিবিআইয়ের (CBI) তদন্তে আস্থা নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর। তাই তাঁদের পেশ করা তথ্য় প্রমাণ যাচাই করবে রাজ্য সরকার। আদালতেও তার স্বচ্ছতা চাওয়া হবে। তবে ইতিমধ্যে যোগ্য ও অযোগ্য (tainted-untainted) চাকরিহারারা যাতে বিবাদে জড়িয়ে গোটা প্রক্রিয়া বিঘ্নিত না করে তার জন্য মুখ্যমন্ত্রীর বার্তা, নিশ্চিন্তে থাকুন। যোগ্য অযোগ্যদের মধ্যে গণ্ডগোল লাগাবেন না। দুটো পথই স্বচ্ছতা চাইব। দুটো পথই আমাদের কাছে। আইনের ধারা অনুযায়ী কাজ করব। চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...