Wednesday, March 18, 2026

৬০ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ কী, আজ নজর হাইকোর্টে 

Date:

Share post:

এসএসসি পর এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ (Primary Recruitment case) মামলায় প্রায় ৬০ হাজার শিক্ষাকর্মীর ভবিষ্যৎ নির্ধারণ হবে সোমবার। আজ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডি‌ভিশন বেঞ্চে রয়েছে প্রাথমিকে নিয়োগ মামলার শুনানি রয়েছে। সিঙ্গল বেঞ্চেও আরেকটি মামলার শুনানি চলবে। আজ নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর (CM) সঙ্গে চাকরিহারাদের বৈঠকের পাশাপাশি নজরে থাকছে ২০১৬ সালের প্রাথমিকে নিয়োগ মামলাও।

২০১৬ সালের প্রাথমিকে নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্ট ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। আজ সেই মামলার শুনানি রয়েছে। ২০১৪ সালে প্রাথমিকের পরীক্ষার নথিও নষ্ট করে ফেলার অভিযোগ উঠেছিল। বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে সোমবার ওই মামলার শুনানি হওয়ার কথা। এই মামলাতেই প্রায় ৬০ হাজারের কাছাকাছি প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছে।

 

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...