Monday, April 6, 2026

আজ রাজ্যে বাড়বে ঝড়-বৃষ্টি, সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

Date:

Share post:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ঝড়- বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। যদিও তাতে গরম খুব একটা কমবে না, বলেই মনে করছেন হাওয়া অফিসের (Weather Department) কর্তারা। আগামী দুদিনে আবহাওয়ার বড় কোনও পরিবর্তন নেই।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাতে সারা সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারে বৃষ্টি হবে। মঙ্গলে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পাশাপাশি কালবৈশাখী হতে পারে। বুধবার পর্যন্ত উপকূলের জেলা এবং পশ্চিমের দিকে ঝড় বৃষ্টির আশঙ্কা বাড়বে। এদিন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে লোথিয়াম দ্বীপের মধ্যে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...