Friday, April 3, 2026

সৌদি আরবে ভারত-সহ ১৪টি দেশে সাময়িক ভিসা দেওয়া স্থগিত

Date:

Share post:

হজের মরসুমে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে ১৪টি দেশে সাময়িক ভিসা দেওয়া স্থগিত রাখল সৌদি আরব। মাল্টিপল এন্ট্রি ভিসা ব্যবহার করে হজে অংশগ্রহণ বা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবৈধভাবে ঢোকা আটকাতে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।

তবে যাদের কাছে বৈধ ওমরাহ ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।নিষেধাজ্ঞার আরেকটি কারণ হচ্ছে ভিসার অপব্যবহার। ব্যবসা ও পারিবারিক ভিসা ব্যবহার করে অনেকেই অবৈধ কাজে নিযুক্ত হচ্ছেন, যা ভিসার শর্ত ভঙ্গ এবং শ্রম নিয়ম বিরেধী।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাময়িক এই নিষেধাজ্ঞা ভ্রমণ সংক্রান্ত নিয়মাবলি সহজতর করতে এবং হজ মরসুমে নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। এই সময় ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়েছে, নিয়ম না মানলে আর্থিক জরিমানার সম্মুখীন হতে হবে।নিষেধাজ্ঞা অমান্য করে যারা সৌদি আরবে অবৈধভাবে থাকবেন, ভবিষ্যতে তাদের দেশটিতে প্রবেশের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

সৌদি কর্তারা জানিয়েছেন, হজযাত্রী ও দর্শনার্থীদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুনের মাঝামাঝি সময় থেকে সাধারণ ভিসা কার্যক্রম আবার শুরু হবে বলেও জানানো হয়েছে।এর আগে, বিশ্বের বিভিন্ন দেশের তীর্থযাত্রীদের সুবিধার্থে সৌদির হজ ও উমরা মন্ত্রণালয় ১৬টি ভাষায় একটি ডিজিটাল গাইড চালু করেছিল।গাইডটিতে উর্দু, ইংরেজি, আরবি, তুর্কি, ফরাসি, ফারসি, উজবেক এবং ইন্দোনেশীয় ভাষায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়, যাতে তীর্থযাত্রীরা সহজে তাদের ধর্মীয় কার্যক্রম পালন করতে পারেন।

প্রসঙ্গত, ২০২৪ সালে হজের সময় একটি বিশৃঙ্খলার ঘটনায় প্রাণ হারান ১২০০ মানুষ। বলে রাখা ভালো, সৌদি আরবে একটি কোটা ব্যবস্থা রয়েছে। যার মাধ্যমে প্রতিটি দেশ থেকে আসা হজযাত্রীদের সংখ্যা নির্দিষ্ট করা যায়।

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...