Monday, April 13, 2026

বিজেপি-সিপিএমের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামছে তৃণমূল ছাত্র-যুবরা

Date:

Share post:

বিজেপি-সিপিএমের চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে এবার  ছাত্র-যুবদের মাঠের নামার নির্দেশ দিল দল। আগামী ৯ এপ্রিল বুধবার কলকাতায় ও ১১ এপ্রিল শুক্রবার গোটা রাজ্যের সব জেলা-ব্লক-ওয়ার্ড  ও টাউনে প্রতিবাদ-মিছিল করবে ছাত্র ও যুবরা। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির তরফে এই মর্মে সার্কুলার গিয়েছে ছাত্র-যুবদের কাছে।

আগামী শুক্রবার বেলা ৩টেয় কলকাতার কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল-প্রতিবাদ মিছিল হবে। বিজেপি-সিপিএমের চক্রান্ত-ষড়যন্ত্রের ফলে চাকরিহারা হয়েছেন ২৫,৭৫২ জন শিক্ষক–শিক্ষাকর্মী।  প্রতিবাদে গর্জে উঠেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষাব্যবস্থাকে বিপর্যয়ের মধ্যে ফেলার জন্যই বিজেপি-সিপিএমের মিলিত চক্রান্তে এই কাণ্ড ঘটানো হয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন। ২০২৬-এর নির্বাচনের আগে বাংলায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে বিজেপি-সিপিএম। চাকরিহারাদের আশ্বস্ত করতে সোমবার নেতাজি ইনডোরে সভাও করলেন। কিন্তু দল হিসেবে তৃণমূল কংগ্রেস এই ষড়যন্ত্র ও নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন চালিয়ে যাবে।

আরও পড়ুন- ঠাকুরপুকুর কাণ্ডের জের, বন্ধ ‘ভিডিয়ো বৌমা’র শুটিং! ভিক্টোকে নিয়ে চুপ টেলিপাড়া

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...