Tuesday, June 2, 2026

দূর্ঘটনার কবলে ইস্টবেঙ্গলের দুই তারকা আনোয়ার ও গিল

Date:

Share post:

দূর্ঘটনার কবলে ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার প্রভসুখন গিল(Prabhsukhan Gill) ও আনোয়ার আলি(Anwar Ali)। তবে বড়সড় কোনও ক্ষতি হয়নি তাদের। ইস্টবেঙ্গলের(Eastbengal) অনুশীলনে আসার সময়ই দূর্ঘটনার কবলে পড়ে আনোয়ারদের গাড়ি। তবে তাদের কোনওরকম ক্ষতি হয়নি। ইস্টবেঙ্গলের অনুশীলনেও যোগ দিয়েছেন আনোয়ার আলি ও প্রভসুখন গিল। এই মুহূর্তে সুপার কাপের প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল। তারই মাঝে আনোয়ার(Anwar Ali) এবং প্রভসুখন গিলের এমন খবর যে খানিকটা হলেও চিন্তা বাড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল জনতার তা বলার অপেক্ষা রাখে না।

এবারের আইএসএলে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি ইস্টবেঙ্গল(Eastbengal)। বরং একের পর এক হারে হতাশই হতে হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের। আইএসএলে(ISL) লাল-হলুদ ব্রিগেডের যাত্রা শেষ হয়েছে ৯ নম্বর স্থানে। এবার সামনে সুপার কাপের খেলা। গতবারের চ্যাম্পিয়ন তকমা ধরে রাখাই ওখন প্রধান চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের সামনে। কিন্তু সেই লক্ষ্যেই কিছুক্ষণের জন্য চিন্তা ধরে গিয়েছিল অস্কার ব্রুজোঁরও(Oscar Bruzon)।

আনোয়ার আলি(Anwar Ali) এবং প্রভসুখন গিলের(Prabhsukhan Gill) দূর্ঘটনার কথা শুনে। এবারের আইএসএলের শেষের দিকে ম্যাচে খেলতে পারেননি আনোয়ার আলি। সদ্য চোট সারিয়ে লাল-হলুদের প্রস্তুতিতে ফিরেছেন তিনি। সেই সময় এমন একটা দূর্ঘটনার কবলে পড়ার খবর যে চিন্তায় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। তবে পড়ে খবর নিয়ে জানা গিয়েছে সেরকম বড়সড় কিছু নয়। ইস্টবেঙ্গলের দুই ফুটবলার প্রভসুখন গিল এবং আনোয়ার আলি একেবারে ঠিকই আছে। ইতিমধ্যে তারা প্রস্তুতিতেও যোগ দিয়েছেন।

গতকালই সুপার কাপের(Super Cup) সূচী ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ২০ এপ্রিল প্রথম ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। সেই ম্যাচে জিততে পারলে ইস্টবেঙ্গলের সামনে ডার্বি হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকবে। অবশ্য অন্যদিকে মোহনবাগানকেও জিততে হবে। আপাতত সুপার কাপে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতিতেই ব্যস্ত লাল-হলুদ ব্রিগেড।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...