Tuesday, June 23, 2026

পুলিশ লকআপে মৃত্যু! সিবিআই-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নদিয়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অভিযোগ যেহেতু পুলিশের বিরুদ্ধে, তাই পুলিশ তার তদন্ত করতে পারবে না। পর্যবেক্ষণে জানিয়ে তদন্ত সিবিআই-এর হাতে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

২০২৩ সালে নদিয়ার মুরুটিয়া থানার একটি বাঁশবাগান থেকে উদ্ধার হয় শওকত মণ্ডল নামে এক ব্যক্তির দেহ। মুরুটিয়া থানার (Murutia police) পুলিশ তার দেহ উদ্ধার করে। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, পুলিশের লকআপে মারধরের কারণে মৃত্যু হয় শওকতের। তারপর দেহ ফেলে দেওয়া হয় বাঁশবাগানে।

ঘটনার আগের রাতে মুরুটিয়ায় (Murutia) একটি গ্রামে একটি খুনের ঘটনা ঘটে। সেই মামলায় শওকতের পরিবারের সবাইকে অভিযুক্ত করা হয়। পুলিশ শওকতের খোঁজ চালাচ্ছিল। তারই মধ্যে বাঁশবাগানে শওকতের দেহ মেলায় পরিবার আঙুল তোলে পুলিশের বিরুদ্ধে। ময়নাতদন্তের রিপোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর উল্লেখ করা হয়। যদিও দেহে যে ক্ষত চিহ্ন ছিল তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। কারণ পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত পুলিশ করতে পারে না।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...