Tuesday, June 16, 2026

কালিম্পংয়ের কাছে পর্যটক বোঝাই গাড়ির উপর গাছ! প্রাণে বাঁচল পড়ুয়ারা

Date:

Share post:

পেলিং থেকে ফেরার পথে বড়সড় দুর্ঘটনার মুখে কলকাতার কলেজ পড়ুয়া বোঝাই গাড়ি। গাড়ির উপর পাহাড়ের খাদের ঢাল থেকে একটি বড় গাছ ভেঙে পড়ে। কোনওক্রমে খাদে পড়া থেকে বাঁচে গাড়িটি। আহত হয় চার যাত্রী। গাড়ির চালক গুরুতর আহত হন। পরে পুলিশের উদ্যোগে ফের কলকাতার পথে রওনা দেন যাত্রীরা।

কলকাতার নেতাজিনগর মহাবিদ্যালয়ের পড়ুয়ারা পেলিং (Peling) এক্সকার্শনে গিয়েছিল। মঙ্গলবার ১০ নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি ফেরার পথে কালিম্পংয়ের (Kalimpong) চিত্রের কাছে তাদের গাড়ির উপর গাছ ভেঙে পড়ে। সামনের সিটে বসা যাত্রী ও চালক কোনও মতে প্রাণে বাঁচেন। চার কলেজ ছাত্রী ও এক ছাত্র আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসার পরে ফেরার ব্যবস্থা করা হয়।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...