Tuesday, June 16, 2026

কোচ খুলে যাওয়াই এখন রেলের বাস্তব, এবার বিপদে ফলকনামা এক্সপ্রেস

Date:

Share post:

ফের একবার বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল একটি গুরুত্বপূর্ণ ট্রেন। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রীকাকুলামের কাছে খুলে গেল ফলকনামা এক্সপ্রেসের (Falaknuma Express) দুটি কোচ। ঘণ্টার পর ঘণ্টা লাইনের উপর দাঁড়িয়ে রইলেন গুরুত্বপূর্ণ এই ট্রেনের যাত্রীরা। ফের একবার প্রশ্নের মুখে পূর্বরেল (Eastern Railway)। সম্প্রতি একমাসের মধ্যে দুবার দুর্ঘটনা এই শাখারই ট্রেনে। তার মধ্যে আগের দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বাংলার এক যুবকের।

মঙ্গলবার সকালে হাওড়াগামী ফলকনামা এক্সপ্রেস (Falaknuma Express) শ্রীকাকুলামের পলাশার কাছে দুর্ঘটনার মুখে পড়ে। দুটি এসি কোচ (AC coach) ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। সুম্মাদেবী ও মন্দাসা গ্রামের মাঝে লাইনের উপর দাঁড়িয়ে থাকেন যাত্রীরা। দীর্ঘক্ষণ পরে রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা এসে কোচদুটি জুড়ে দেওয়ার পরে ট্রেন ফের হাওড়ার অভিমুখে রওনা দেয়।

যদি ট্রেন রওনা দেওয়ার পরও আতঙ্কে কাটে না ফলকনামা এক্সপ্রেসের (Falaknuma Express) যাত্রীদের। আবার কোচ খুলে যাওয়া নিয়ে আশঙ্কায় ভোগেন অনেক যাত্রী। সেইসঙ্গে দুর্ঘটনার অভিজ্ঞতা জানাতে গিয়ে তাঁরা জানান, প্রবল ঝাঁকুনি অনুভবের কথা। তখনই ট্রেন বেলাইন (derail) হয়েছে ভেবে আতঙ্কে পড়ে যান যাত্রীরা। যদি বাস্তবে তা না হওয়ায় কিছুটা আশ্বস্ত হন তাঁরা।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...