Tuesday, June 23, 2026

কেন্দ্রীয় বঞ্চনার জবাব দিতে সার উৎপাদনে স্বনির্ভরতার পথে রাজ্য 

Date:

Share post:

সার নিয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জবাব দিতে এবার উৎপাদনে স্বনির্ভরতার পথে রাজ্য।বর্ধমানের পানাগড় শিল্প তালুকে একটি নতুন সার কারখানা তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগে ছাড়পত্র দিয়েছেন।

এই প্রসঙ্গে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, শিল্পতালুকে রাজ্য শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের ৩৩ দশমিক ১৮২ একর জমিতে মেসার্স এগ্রি সোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থা নতুন সার কারখানা নির্মাণ করবে। বর্তমানে পানাগড়ে ম্যাট্রিক্স সংস্থার একটি সার কারখানা রয়েছে, তবে নতুন কারখানা নির্মাণ হলে রাজ্যে সারের উৎপাদন বাড়বে এবং ভিন রাজ্যের সারের ওপর নির্ভরতা কমবে বলে আশা করা যাচ্ছে।

এছাড়া, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য রাজ্য সরকারের সিদ্ধান্তে কুচবিহার, হাওড়া, উত্তর দিনাজপুর এবং বাঁকুড়া জেলার এক নম্বর ব্লকে নতুন ভবন নির্মাণ করা হবে। এই ভবনগুলির দুটি তলা স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য বরাদ্দ থাকবে। রাজ্য শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেড এই ভবনগুলির জন্য ৯৯ বছরের লিজ চুক্তি করবে।

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ৫৩টি শূন্য পদ সৃষ্টি এবং পদকজয়ী ক্রীড়াবিদদের পুলিশের সাব-ইন্সপেক্টর, ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে সরাসরি নিয়োগের অনুমোদন রয়েছে।

এই উদ্যোগগুলি রাজ্যের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে বড় পদক্ষেপ হিসেবে গণ্য হবে, বিশেষ করে ক্ষুদ্র শিল্প এবং কৃষি উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের দিক থেকে।

আরও পড়ুন – কালিম্পংয়ের কাছে পর্যটক বোঝাই গাড়ির উপর গাছ! প্রাণে বাঁচল পড়ুয়ারা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...