Tuesday, June 23, 2026

চূড়ান্ত ব্যর্থ বোলাররা, ইডেনে হার নাইট বাহিনীর

Date:

Share post:

বোলারদের ব্যর্থতাই ডোবাল কলকাতা নাইট রাইডার্সকে(kkr)। নারিন(Sunil Narine), রাহানে(Ajinkya Rahane) এবং ভেঙ্কটেশরা ব্যাট হাতে লড়াইটা করলেও, শেষরক্ষা করতে পারেননি। লখনউ সুপার জায়ান্টসের ২৩৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ২৩৪ রানেই থামতে হল নাইট(KKR) বাহিনীকে। রিঙ্কু সিং শেষপর্যন্ত ক্রিজে থেকে লড়াই করার চেষ্টা করলেও, জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ঘরের মাঠে ঋষভ পন্থদের কাছে হেরে আরও খানিকটা চাপেই পড়ে গেল কলকাতা নাইট রাইডার্স।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। নাইটদের এবার অন্যতম প্রধান শক্তিই স্পিন অস্ত্র। কিন্তু এদিনের ইডেনের পিচে সেভাবে স্পিনারদের জন্য কোনওরকম সুবিধা ছিল না। বরং শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন লখনউ সুপার জায়ান্টসের(lsg) দুই ওপেনার। মার্করাম এবং মিচেল মার্শের ওপেনিং পার্টনারশিপটই কার্যত ম্যাচের ভবিষ্যত্ লিখে দিয়ে গিয়েছিল। তাদের ৯৯ রানের ইনিংস। সেখানেই মিচেল মার্শের রান ৪৮ বলে ৮১। তিনি সাজঘরে ফিরতেই মাঠে শুরু নিকোলাস পুরানের ঝড়।

বরুণ চক্রবর্তী থেকে সুনীল নারিনরা সকলেই ব্যর্থ। হর্ষিত রানা, স্পেনসর জনসনরাও সেভাবে কিছু করতে উঠতে পারেননি। ৩৬ বলে পুরানোর ৮৭ রানের বিধ্বংসী ইনিংস। আর লেইসঙ্গেই লখনউ সুপার জায়ান্টসের বড় রানের রাস্তাটা কার্যত পাকা। শেষপর্যন্ত ২৩৮ রান করে লখনউ।

নাইট রাইডার্সও শুরুটা খুব একটা খারাপ করেনি। পাওয়ার প্লে ডিকক এবং নারিনও বেশ আক্রমণাত্মক মেজাজেই ছিলেন। নারিন ফেরেন ১৩ বলে ৩০ রানের ইনিংস খেলে। অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane) আসার পর থেকেই নাইটদের গিরে প্রত্যাশার পারদ চড়তে থাকে। সেইসঙ্গে ভেঙ্কটেশ আইয়ারের(Venkatesh Iyer) ক্রিজে থাকা। কিন্তু রাহানেকে থামতে হয় ৬১ রানে। এর বেশ রমনদীপ থেকে রঘুবংশীরা, কেউই ভেঙ্কটেশকে যোগ্য সঙ্গত দিতে পারেননি। চাপের মুহূর্তে বড় শট খেলতে গিয়ে ভেঙ্কটেশকে থামতে হয় ৫৪ রানে।

রাসেল ব্যর্থ। রিঙ্কু চেষ্টা চালালেও শেষরক্ষা আর করা যায়নি। শেষ ওভারে নাইটদের জিততে হলে প্রয়োজন ছিল ২৪ রানের। রিঙ্কু চেষ্টা চালালেও শেষপর্যন্ত ২৩৪ রানেই থামতে হয় কলকাতা নাইট রাইডার্সকে।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...