Tuesday, June 23, 2026

রাস্তা না ছাড়ার অপরাধ! প্রকাশ্য রাস্তায় তিন জনকে গুলি করে খুন যোগীরাজ্যে

Date:

Share post:

গুন্ডারাজ চলছে উত্তরপ্রদেশে। সামান্য ঘটনাতেই চলছে গুলি। প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। ট্রাক্টরকে রাস্তা না ছড়ায় মোটরবাইক আরোহীদের প্রাণ গেল নিমিষেই। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মঙ্গলবার উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার হাতগাম থানা এলাকার তাহিরাপুর মোড়ের কাছে।

এদিন কৃষকনেতা পাপ্পু সিং, তাঁর পুত্র অভয় সিং ও পাপ্পুর ভাই রিঙ্কু সিংকে নিয়ে বেরিয়েছিলেন। একই রাস্তা ধরে ট্রাক্টরে করে আসছিলেন এলাকার প্রাক্তন প্রধান মন্নু সিং ও তাঁর সহযোগীরা। অভিযোগ, ওই ট্রাক্টরকে রাস্তা না ছাড়ায় পাপ্পুর সঙ্গে বচসা বাধে মন্নুর। তখনই বন্দুক নিয়ে বাইক আরোহীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে অভিযুক্ত। মৃত্যু হয় তিনজনের।

এই ঘটনায় আবারও বোঝা যাচ্ছে যোগী রাজ্যে আইনশৃঙ্খলা তলানিতে ঠেকেছে। চাপে পড়ে মন্নু সিং-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন – কেন্দ্রীয় বঞ্চনার জবাব দিতে সার উৎপাদনে স্বনির্ভরতার পথে রাজ্য 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...