Saturday, March 14, 2026

বিজেপিতে এসে ১৪ বছরেই বদলে গেলেন স্মৃতি! ‘রূপ বদলে’ কটাক্ষ দেবাংশুর

Date:

Share post:

জনবিরোধী নীতির সর্বোচ্চ উদাহরণ দিয়ে দেশের মানুষের প্রবল আর্থিক সংকটের মধ্যে জ্বালানি তেল, রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে নরেন্দ্র মোদি সরকার। স্বাভাবিকভাবেই যে বিজেপি সরকার দাম বাড়িয়েছে তাঁদের নেতা নেত্রীরা কেউই এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হননি। আর সেখানেই একসময় জনদরদীর মুখোশ পরে থাকা বিজেপি নেত্রীকে কটাক্ষ তৃণমূলের। ২০১১ সালের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) পোস্ট তুলে ধরে রূপ বদলের কটাক্ষ তৃণমূল আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya)।

২০১১ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার রান্নার গ্যাসের দাম (domestic gas) ৫০ টাকা বাড়িয়েছিল। সেই সময় গোটা বিশ্বের ক্রুড অয়েলের (crude oil) দাম বেড়েছিল। তার সঙ্গে তাল রাখতে কেন্দ্রের সরকার বাণিজ্যিক গ্যাস ও রান্নার গ্যাসের দাম বাড়ায়। সেই সময় তা নিয়ে খুব সরব হয়েছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani)। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টও (post) করেন তিনি। লিখেছিলেন, এলপিজি-র দাম ৫০টাকা বৃদ্ধি! আর এরা নিজেদের আম আদমির সরকার দাবি করেন, লজ্জা।

সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri) ঘোষণা করেন রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কেন্দ্রের জনবিরোধী সরকার এমন একটি সময়ে নিয়েছেন, যখন বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম নিম্নমুখী। অর্থনৈতিক অস্থিরতার মধ্যে থেকেও আমেরিকা তেলের দাম কমিয়েছে। অথচ ভারতে সেই দামও ঊর্ধ্বমুখী। এরপরেও নীরব স্মৃতির মতো জনদরদীর মুখোশ পরে থাকা নেত্রী।

সেখানেই স্মৃতির (Smriti Irani) পুরোনো টেলি সিরিয়ালের অনুসরণ করে তৃণমূল আইটি সেলের চেয়ারম্যান দেবাংশুর (Debangshu Bhattacharya) কটাক্ষ, স্মৃতিজি, সম্পর্কেরও রূপ বদলায়।

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...