Saturday, April 4, 2026

জিতে তৃপ্ত হলেও কাজ এখনও বাকি, বলছেন মোলিনা

Date:

Share post:

ঘরের মাঠে রুদ্ধশ্বাস জয় খালিদের জামশেদপুর এফসিকে হারিয়ে আইএসএলের(ISL) ফাইনালে পৌঁছেছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। দলের পারফরম্যান্সে খুশি তো হবেনই। কিন্তু এখনই কাজ শেষ হয়নি। ম্যাচ শেষেই সেই কথা ভাল করে মনে করিয়ে দিলেন সবুজ-মেরুণ কোচ হোসে মোলিনা(Jose Molina)। আসল কাজটাই এখন বাকি রয়েছে তাদের। ফাইনাল জিতে ট্রফি নিয়ে আসা। সেটা করতে পারলেই কাজ সম্পূর্ণ হয়েছে বলে মনে করবেন তিনি।

জামশেদপুর এফসির(JFC) কাছে প্রথম লেগে হারের পর খানিকটা হলেও চিন্তায় ছিল মোহনহবাগান(MBSG) টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে খালিদের অতিরক্ষণাত্মক ছকই চিন্তায় রেখেছিল তাদের। কিন্তু শেষপর্যন্ত বাজিমাত করেছে মোলিনার(Jose Molina) ছকই। আপুইয়ার শেষ মুহূর্তের গোলে আইএসএলের ফাইনালের টিকিট পাকা করে ফলেছে মোহনবাগান। চোট সারিয়ে ফেরা আপুইয়ার(Apuia) পারফরম্যান্সে খুশি বাগান কোচ মোলিনা(Molina)। সাংবাদিক সম্মেলনে এসে সেই কথা জানাতে দ্বিধাও করলেন না তিনি।

মোলিনা জানিয়েছেন, “আমরা অত্যন্ত লড়াই করেছি। শুরু থেকেই যে লক্ষ্যটায় পৌঁছনোক অপেক্ষায় আমরা ছিলাম, শেষ মুহূর্তে আপুইয়ার গোলেই সেটা হল। এই গোলটাই সবচেয়ে কাঙ্খিত ছিল আমাদের। আপুইয়া সত্যিই খুব ভাল খেলেছে। আমাদের দল লড়াই করেছে”।

হোসে মোলিনা আরও জানান, “অবশ্যই দলের পারফরম্যান্সে আমি খুশি। তবে কাজ আমাদের এখনও শেষ হয়নি। ফাইনাল জিততে পারলেই বুঝব কাজ শেষ হল। এদিনের ম্যাচে প্রতি মুহূর্তেই ছক কষে গিয়েছি। খেলোয়াড়রা যাতে হতাশ হয়ে না পড়ে সেভাবেই পরিকল্পনাও করে গিয়েছি। শেষপর্যন্ত সাফল্য এসেছে। আমি সত্যিই খুশি”।

জামশেদপুর এফসির বিরুদ্ধে প্রথমার্ধে বারবার চেষ্টা করলেও গোলের মুখ খুলতে পারেনি মোহনবাগান সুপারজায়ান্ট। কার্যত জামশেদপুরের রক্ষণে ১০জন ডিফেন্ডার ছিলেন। বিরতির পরই প্রথম সাফল্যটা এসেছিল। জেসন কামিন্সের(Jason Cummings) পেনাল্টি থেকেই প্রথম লিড পায় মোহনবাগান। কিন্তু সরাসরি ফাইনালে পৌঁছনোর জন্য আরও একটা গোলের অপেক্ষায় ছিল সবুজ-মেরুণ শিবির। অতিরিক্ত সময়েই সেই কাঙ্খিত মুহূর্ত আসে মোহনবাগানের। আপুইয়ার দূলপাল্লার শট। আর তাতেই ফাইনালের টিকিটাও পাকা হয়ে যায় হোসে মোলিনার দলের।

শেষবার হাবাসের হাত ধরে ফাইনালে পৌঁছলেও ট্রফিটা জেতা হয়নি মোহনবাগানের। এবার সেই অধরা স্বপ্নটাই পূরণ করতে মরিয়া সবুজ-মেরুণ কোচ হোসে মেলিনা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...