Thursday, June 25, 2026

কংগ্রেসের পরে ডিএমকে: ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় দায়ের ১২ মামলা

Date:

Share post:

কেন্দ্রের সংবিধান বিরোধী ওয়াকফ (সংশোধনী) (WAQF amendment act) আইনের প্রতিবাদে সুপ্রিম কোর্টে দায়ের একের পর এক মামলা। একাধিক মুসলিম সংগঠনের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) ওয়াকফ আইনের বিরোধিতায় দ্রুত মামলার শুনানির আবেদন করা হল। তালিকায় কংগ্রেসের পাশাপাশি যুক্ত হল ডিএমকে (DMK)। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির (CJI) ডিভিশন বেঞ্চ দ্রুত মামলার শুনানির আবেদনে সম্মতি দিয়েছেন।

কংগ্রেস সাংসদ মহম্মদ জাওয়েদ ও এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি প্রথম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এরপর দুই বড় মুলসিম সংগঠন – জামাত-এ-উলেমা-ই-হিন্দ ও রাজনৈতিক দল হিসাবে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML) দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। তাঁদের দাবি, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় আচরণ পালনে এই আইন ‘গভীর ষড়যন্ত্র’। আরেক কংগ্রেস সাংসদ, যিনি সংসদে বিল পেশের দিন বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই ইমরান প্রতাপগড়িও সুপ্রিম কোর্টে মামলা করেছে।

তবে অত্য়ন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে (DMK) এবার ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ। তাঁদের দাবি, বিরোধীদের কোনও আপত্তি এই সংশোধনী পাশের সময় শোনা হয়নি কেন্দ্রের তরফে। গোটা দেশে প্রবল প্রতিবাদ হওয়া সত্ত্বেও তাতে কোনও গুরুত্ব দেয়নি কেন্দ্র সরকার। সেক্ষেত্রে জেপিসি-কে পক্ষপাতদুষ্ট (prejudiced) বলে আবেদনে দাবি করে ডিএমকে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ এই মামলার দ্রুত শুনানির আবেদনে সম্মতি দেন। সেক্ষেত্রে দায়ের হওয়া মোট ১২টি মামলা একসঙ্গেই শুনানি হবে। ইতিমধ্যেই আরজেডি-ও (RJD) এই আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বার্তা দিয়েছে।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...