Tuesday, March 17, 2026

ইডেনে নাইটদের বিরুদ্ধে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ মার্করাম-মার্শের

Date:

Share post:

ঘরের মাঠ। পছন্দের পিচ। কিন্তু সেখানেই চূড়ান্ত ব্যর্থ কলকাতা নাইট রাইডার্সের(KKR) বোলাররা। এদিন লখনউ সুপার জায়ান্টসের(LSG) বিরুদ্ধে কেকেআরের প্রধান অস্ত্র যে দুজন ছিল, তারাই কার্যত মুখ থুবড়ে পড়ল। বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy) এবং সুনীল নারিন(Sunil Narine)। ম্যাচের আগের দিন এই দুজন স্পিনারকে নিয়েই সবচেয়ে বেশি ভরসার কথা বলেছিলেন নাইট রাইডার্সের অ্যাসিসটেন্ট কোচ ওটিস গিবসন। সেই নারিনকেই এদিন পুরো ওভার বোলিং করাতে পারল না কলকাতা নাইট রাইডার্স।

বরং সেই কেকেআরের(KKR) বিরুদ্ধেই বড়সড় একটা রেকর্ড গড়ে ফেলল লখনউ সুপারজায়ান্টস। এখনও পর্যন্ত চলতি আইপিএলে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ হল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই। এডেন মার্করাম(Aiden Markram) ও মিচেল মার্শই(Mitchell Marsh) এখনও পর্যন্ত ২০২৫ সালের আইপিএলে(IPL) সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ তৈরি করেছেন। এদিন নাইট রাইডার্সের বিরুদ্ধে ৯৯ রানের ওপেনিং পার্টনারশিপ করেছেন এই দুই তারকা ব্যাটার।

ঘরের মাঠে দুপুরে খেলা। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত। নাইটদের ভরসা ছিল দুই স্পিনার। কিন্তু সেই দুই স্পিনার মিলিয়েই সাত ওভারে রান দিয়েছেন ৬৯। বরুণ চক্রবর্তী ৪ ওভারে রান দিয়েছেন ৩১। সুনীল নারিন ৩ ওভারে ৩৮ রান দিয়েছেন।

এদিন মাঠে নামার পর থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন এডেন মার্করাম(Aiden Markram)। মিচেল মার্শ(Mitchell Marsh) অবশ্য খানিকটা ধীরে চলো নীতিই নিয়েছিলেন শুরুর দিকে। কিন্তু সময় যত এগোতে থাকে, দুই তারকাই ভয়ঙ্কর হতে শুরু করেন। হর্ষিত রানা থেকে স্পেনসর জনসন। কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি তাদের দুজনের সামনে।

এর আগে এবারের আইপিএলে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ ছিল বিরাট কোহলি ও ফিল সল্টের। ৯৬ রানের পার্টনারশিপ করেছিলেন তারা। সেই রেকর্ডটাই এদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভেঙে দিলেন মার্করাম ও মিচেল মার্শ। তারা তৈরি করলেন ৯৯ রানের ওপেনিং পার্টনারশিপ।

এদিন নাইট বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছেন হর্ষিত রানা(Harshit Rana)। তিনি খরচ করেছেন ৫১ রান। তারপরই রয়েছেন স্পেনসর জনসন। তিনি ৩ ওভারে একাই দিয়েছেন ৪৬ রান। বোলিং নিয়ে নাইটদের চিন্তা কিন্তু কাটছে না।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...