Thursday, June 25, 2026

চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা⁩

Date:

Share post:

 

আবারও বাংলার আকাশে ঘনাচ্ছে  কালো মেঘ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।

আগামী ১৩ এপ্রিল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। বিশেষ করে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই দুর্যোগ পরিস্থিতির জন্য হাওয়া অফিস হলুদ সতর্কতা জারি করেছে একাধিক জেলায়।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায়ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় নদীতে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...