Friday, April 3, 2026

কবে প্রস্তুতি শুরু মহমেডানের, উত্তর নেই কোচের কাছেও

Date:

Share post:

সুপার কাপের(Super Cup) সময় এগিয়ে আসছে। প্রস্তুতি সারছে ইস্টবেঙ্গল(Eastbengal)। আইএসএলের(ISL) ফাইনালের পর তোরজোড় শুরু করবে মোহনবাগানও(MBSG)। কিন্তু বাংলার আরেক প্রধান মহমেডানের(Mohammedan Sc) কী অবস্থা। সুপার কাপে কি নামতে পারবে তারা। আর নামলেও কারা খেলবেন। সেই নিয়ে কোনও সদুত্তর নেই খোদ কোচ মেহরাজউদ্দিনের(Mehrajuddin) কাছেও। গত মঙ্গলবার ফুটবলার, কোচ সহ ক্লাব কর্তাদের একটা বৈঠক হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কিছুই হয়নি। মহমেডানের(Mohammedan Sc) প্রস্তুতি কবে থেকে শুরু হবে তাও যেন এখন বিশ বাও জলে।

প্রায় দু মাসের ওপর হয়ে গেল মহমেডান ফুটবলার থেকে কোচ বেতন পায়নি। সেইসঙ্গে সম্প্রতিই মহমেডানের(Mohammedan Sc) হাত ছেড়েছে বিনিয়োগকারি সংস্থা। কার্যত এই মুহূর্তে যে একটা ডামাডোল পরিস্থিতির মধ্যে পড়েছে ক্লাব তা বলাই যায়। শোনাযাচ্ছে সেই বৈঠকে বেতন নিয়ে কথা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত মহমেডান ফুটবলারদের প্রস্তুতিতে নামার কোনও কথাই শোনাযাচ্ছে না।

মহমেডান কোচ মেহরাজউদ্দিনের সঙ্গে কথা যোগাযোগ করলে তিনি জানান, “কী পরিস্থিতি চলছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গতকাল একটা বৈঠক হয়েছে। কবে প্রস্তুতি আরম্ভ করতে পারব আমরা তাও আমি জানি না”।

মঙ্গলবার দেশিয়দের সঙ্গে কয়েকজন বিদেশি ফুটবলাররাও বৈঠকে যোগ দিয়েছিলেন। প্রত্যেকেরই বেতন বাকি রয়েছে। এমন পরিস্থিতির জন্যই কী ফুটবলাররাও মাঠে নামতে চাইছেন না। সরাসরি কেউ মুখে কিছু না বললেও, ইঙ্গিত যেন তেমনটাই। এর আগেও একবার বেতনের কারণে ফুটবলাররা প্রস্তুতি বন্ধ করে দিয়েছিলেন।
আগামী ২৪ এপ্রিল সুপার কাপে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার কথা মহমেডানের। কিন্তু আদৌ কি তারা নামতে পারবে , উত্তর নেই কারোর কাছেই।

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...