Tuesday, June 23, 2026

সুপার কাপে বদলে গেল মোহনবাগানের প্রতিপক্ষ, ম্যাকলরেনরা খেলবে চার্চিলের বিরুদ্ধে

Date:

Share post:

রিয়্যাল কাশ্মীর নয়, সুপার কাপের প্রথম ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স(Churchill Brothers)। বুধবার নতুন করে সুপার কাপের(Super Cup) সূচী ঘোষণা ভারতীয় ফুনটবল ফেডারেশন। সেখানেই দেখাযাচ্ছে মোহনবাগানের প্রতিপক্ষ এবার চার্চিল ব্রাদার্স। ২০ এপ্রিল চার্চিলের বিরুদ্ধে নামবে সবুজ-মেরুণ ব্রিগেড। শুধু তাই নয় এবার সুযোগ পেল গোকুলাম এফসিও। প্রথমে ঠিক হয়েছিল আইলিগের লিগ তালিকায় তিন নম্বরে থাকা দলই খেলবে মোহনবাগানের বিরুদ্ধে। কিন্তু আইনি জটিলতার কারণে আইলিগের(I league) চ্যাম্পিয়নের নাম এখনও ঘোষণা করতে পারেনি ফেডারেশন।

সেই কারণেই এবার নতুন করে সূচী ঘোষণা করল এআইএফএফ(AIFF)। আগের সূচী অনুযায়ী মোহনবাগানের(MBSG) বিরুদ্ধে রিয়্যাল কাশ্মীরেরই(Real Kashmir) খেলার কথা ছিল। কিন্তু সেটা হচ্ছে না। দেখাযাচ্ছে সেখানে মোহনবাগানের প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। চ্যাম্পিয়নের নাম যেমন ঘোষণা করা হয়নি, তেমনি ফেডারেশনের বিরুদ্ধে নিজেদের একাধিক অভিযোগ তুলে এবং ক্ষোভ দেখিয়ে সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে রিয়্যাল কাশ্মীর। তাদের পরিবর্তেই এবার সুপার কাপে এসেছে গোকুলাম। এরপরই সুপার কাপের সূচীও বদলে দিয়েছে ফেডারেশন।

আইলিগে এখনও চ্যাম্পিয়ন নির্ধারণ করতে না পারলেও, আপাতত যারা প্রথম চারের মধ্যে রয়েছে তাদেরকেই সুপার কাপে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ইন্টার কাশি(Inter Kashi) নাকি চার্চিল ব্রাদার্স, চ্যাম্পিয়ন কে হবে এই নিয়ই চলছে টানা পোড়েন। সেখানেও ফেডারেশের দিকেই পক্ষপাতিত্বের অভিযোগের আঙুল চার্চিল ব্রাদার্সের। সেই বিষয় অবশ্য এই মুহূর্তে তদন্তাধীন।

তবে এতকিছুর মধ্যে সুপার কাপটা করতে চাইছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের সুপার কাপ। প্রথম দিনই মাঠে নামছে বাংলার দুই প্রধান।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...