Saturday, April 4, 2026

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা, শোকাহত রাজনৈতিক মহল

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাঁকড়ি গ্রামে নিজের বাড়িতেই মৃত্যু রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার (Abdur Razzak Molla)। শোকস্তব্ধ রাজনৈতিক মহল। প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্ষীয়ান নেতার পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০। দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি থেকে বেশ খানিকটা দূরেই ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা।

১৯৭৭ সালে প্রথম বামফ্রন্ট সরকারের জমানায় ক্যানিং পূর্ব থেকে নির্বাচিত হয়েছিলেন রেজ্জাক মোল্লা। ২০১১ সাল পর্যন্ত সেই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন। সিপিআইএম-এর দুর্দিনেও হাতছাড়া হয়নি তাঁর এই আসন। বাম আমলে ছিলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের মন্ত্রী। ২০১৪ সালে সিপিআইএম-এর রাজ্য কমিটি রেজ্জাক মোল্লাকে দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করে। ২০১৬ সালে রেজ্জাক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ভাঙড় থেকে ঘাসফুল শিবিরের টিকিটে বিধায়ক হন। খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের দায়িত্ব সামলেছেন তিনি।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...