Saturday, April 4, 2026

ব্রাভোকে বিশ্বাসঘাতক বললেন ধোনি!

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স(KKR)। তার আগেই ব্রাভোকে বিশ্বাসঘাতক বলেন এমএস ধোনি(MS Dhoni)! প্রস্তুতির সময় ধোনি, জাদেজাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ডোয়েন ব্রাভো(Dwayne Bravo)। দীর্ঘদিন একসঙ্গে সিএসকে ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন যে। কিন্তু সেই ব্রাভোকেই এবার বিশ্বাসঘাতক বলছেন ধোনি। না কটাক্ষ নয়, নেহাতই মজার ছলেই প্রিয় ব্রাভোকে এমন কথা বলেছেন ক্যাপ্টেন কুল।

চেন্নাই সুপার কিংসের(csk) সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ডোয়েন ব্রাভোর(Dwayne Bravo)। চেন্নাই সুপার কিংসের সোনালী সময়ের অন্যতম সরিক এই প্রাক্তন ক্রিকেটার। কিন্তু এবার ব্রাভোর দল বদলেছে। দীর্ঘদিনের হলুদ পোশাক ছেড়ে ডোয়েন ব্রাভো এবার বেগুনি রংয়ের পোশাক গায়ে তুলেছেন। না ক্রিকেটার হিসাবে নয়। এবার কোচের পদেই এসেছেন কলকাতা নাইট রাইডার্সে। কিন্তু প্রিয় সতীর্থদের চিপকে দেখার পরই আর নিজেকে ধরে রাখতে পারেননি ব্রাভো।
https://x.com/ChennaiIPL/status/1910567517585539095

ধোনি তখন নেটে প্রস্তুতি সারছিলেন। সেটা দেখেই তাদের সঙ্গে দেখা করতে যান এই প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার। সেই সময়ই ব্রাভোকে দেখে  হেয়ালির ছলে তাঁকে বিশ্বাসঘাতক বলে ডাকেন ধোনি। ব্রাভোও তার উত্তরটা সঠিকভাবেই দিয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের হয়ে চারবার আইপিএল(IPL) জিতেছেন তিনি। শুধু তাই নয় ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের কোচের ভূমিকাতেও দেখা গিয়েছিল ডোয়েন ব্রাভোকে।

তবে এবারের আইপিএল শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স(KKR) শিবিরে এসেছেন ডোয়েন ব্রাভো(Dwayne Bravo)। চেন্নাইয়ের অনেককিছুই তিনি জানেন। সেভাবেই যে নিজের ছকও প্রস্তুত করছেন এই তারকা প্রাক্তন ক্রিকেটার তা বলার অপেক্ষা রাখে না। ধোনি থেকে জাদেজা সকলকে নিয়েই যে তিনি স্পেশ্যাল প্ল্যানিংও করছে তাও বেশ স্পষ্ট। এবার সেই ব্রাভোই ধোনির বিরুদ্ধে। এমএসডি আবারও অধিনায়ক। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...