Thursday, June 25, 2026

কার জন্য চাকরিহারা শিক্ষকরা: ভিডিও দিয়ে বিজেপির অভিজিতের পর্দাফাঁস কুণালের

Date:

Share post:

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে লোকসভা ভোট চলাকালীন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। রাজ্য চায়নি, যোগ্য শিক্ষকদের চাকরি চলে যাক। সেই কারণেই চটজলদি সুপ্রিম কোর্টে আপিল করেছিল রাজ্য সরকার। সেখানেও যোগ্য-অযোগ্য ভেদাভেদ না করে পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে যখন চাপান-উতোর শুরু হয়েছে, কার জন্য বাতিল হল ২৫ হাজার ৭৫২ জনের চাকরি, তখনই একটি ভিডিও প্রকাশ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দেখিয়ে দিলেন, চাকরি কে খেয়েছিল? এক পোস্টেই তিনি মুখোশ খুলে দিলেন। দেখিয়ে দিলেন মুখ আর মুখোশ কোনটা।

কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও প্রকাশ করে চোখে আঙুল দিয়ে তিনি দেখালেন, শিক্ষকদের চাকরি বাতিলের পিছনে কে ছিল! ভিডিওতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, যাদের চাকরি আমি খেয়েছিলাম আপাতত সুপ্রিম কোর্টের সামান্য একটা স্টে অর্ডারে তারা বেঁচে আছে, আশা করছি তারা শীঘ্রই মারা যাবে। এই ভিডিও প্রকাশ করেই কুণাল লেখেন, দেখুন। আজ বলছেন যোগ্য-অযোগ্য আলাদা করার ফর্মুলা আছে। যেটা এসএসসিও বলছে। তাহলে সেদিন সকলের চাকরি খেয়ে ‘মেরে ফেলাটাই’ আসল উদ্দেশ্য ছিল তো?

২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় প্রথম দফায় ভোট হয়েছিল ১৯ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট ছিল ২৬ এপ্রিল। এরই মাঝে ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল। যোগ্যদের চাকরি চলে যাক, তা রাজ্য সরকার চায়নি, তাই কালক্ষেপ না করে রাজ্য গিয়েছিল সুপ্রিম দরবারে। গত এক বছর ধরে একাধিক শুনানিতে ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’ বাছাই করার কথা বলা হয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি। ফলে হাইকোর্টের নির্দেশে বহাল রাখেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। যারা যোগ্য, তাদের প্রতি এই রায়ে অবিচার হল। এই ২৬ হাজার চাকরি বাতিলের নেপথ্যে যে রাম-বাম চক্রান্ত এবং রাজনৈতিক খেলা ছিল, তা বারবার স্পষ্ট হয়েছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভিডিও বার্তা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ফের।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...