Wednesday, March 25, 2026

৩০ এপ্রিল থেকে স্কুলে গরমের ছুটি! নির্দেশিকা জারি শিক্ষা দফতরের 

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন চলতি বছরে ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি পড়বে। এবার সেই মর্মেই নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষা দফতর জানিয়ে দিয়েছে, আগামী ৩০ এপ্রিল থেকে স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে। পরবর্তী নির্দেশিকা পর্যন্ত বন্ধ থাকবে স্কুলগুলো।

এদিকে, বেশিদিন গরমের ছুটির কারণে যাতে পঠন-পাঠনের ঘাটতি না হয় সেই কারণে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস করিয়ে পূরণ করতে হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।

প্রসঙ্গত তীব্র গরম ও তাপপ্রবাহের পূর্বাভাস থাকায় সরকারি স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মে মাসের ২য় সপ্তাহের পরিবর্তে ৩০ এপ্রিল থেকেই প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে বলে জানান তিনি। বেশি গরমের কারণে পড়ুয়া এবং শিক্ষকদের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। যাতে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের কোনও অসুবিধা না হয়।

আরও পড়ুন – নিজের শরীরে নিজেই ‘গুলি’! রাগ মেটাতে বরেলির মহিলা অস্ত্রোপচার করে বুলেট ঢোকালেন বুকে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...