Friday, June 26, 2026

নিজের শরীরে নিজেই ‘গুলি’! রাগ মেটাতে বরেলির মহিলা অস্ত্রোপচার করে বুলেট ঢোকালেন বুকে

Date:

Share post:

রাগ ছিল আগেই। দুই যুবককে ফাঁসাতে টানটান গল্প ফাঁদলেন মধ্য বয়স্ক মহিলা। শরীরে অস্ত্রোপচার করে বুলেট (bullet) ঢোকালেন তরুণী। উত্তরপ্রদেশের বরেলির (Bareilly) ভুয়ো অপহরণ (fake abduction), ধর্ষণ (false rape) ও গুলির মামলায় চাঞ্চল্যকর এই তথ্য পেল পুলিশ।

২৯ মার্চ রাতের ঘটনায় মহিলার বোনঝি থানায় অভিযোগ জানায়, তার মাসি একটি দোকান থেকে ওষুধ কিনে বেরোনোর সময়ে একটি গাড়িতে থাকা ৫ ব্যক্তি তাঁকে অপহরণ (abduction) করে। ধর্ষণ করে, গুলি করে গান্ধী উদ্যানে ফেলে দিয়ে যায়। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আর সেখানেই বুকে লাগা বুলেট (bullet) দেখে চক্ষু চড়কগাছ পুলিশেরয।

প্রথমেই বুকে যেখানে বুলেট লেগেছিল তা দেখে সন্দেহ হয় পুলিশের। মেডিক্যাল রিপোর্টে দেখা যায় মহিলার শরীরে যে বুলেট (bullet) মিলেছে তা আগ্নেয়াস্ত্র (fire arms) থেকে ছোড়া নয়। বুলেটটি অস্ত্রোপচারের (operate) মাধ্যমে শরীরে ঢোকানো হয়েছে। অস্ত্রোপচারেরও চিহ্নও স্পষ্ট।

জিজ্ঞাসাবাদের সময় মহিলা নিজের মুখেই স্বীকার করেন যে, এর আগে এক পরিবারের একজন যুবক তাঁর ছেলেকে ব্ল্যাকমেল করেছিলেন। এবার সেই পরিবারকে চাপে রাখার জন্যই তিনি এই গল্প ফেঁদেছেন। হাসপাতালের এক কর্মী ও এক ভুয়ো চিকিৎসক মহিলার শরীরে অস্ত্রপচার (operate) করে বুলেট (bullet) ঢোকায়। এই ঘটনায় ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...