Friday, June 26, 2026

ফাইনালে সমর্থকদের পাশে থাকার বার্তা শুভাশিসের

Date:

Share post:

ঘরের মাঠে ফাইনাল। প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মতে ধারেভারে এগিয়ে থেকেই নামছে মোহনবহাগান সুপারজায়ান্ট(MBSG)। সেই ম্যাচেই সমর্থকদের আহ্বান মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোসের(Subhasish Bose)। দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান। কিন্তু ফাইনাল মানে সবসময়ই নার্ভের খেলা। সেখানেই সমর্থকদের পাশে পাওয়াটা যে তাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে তা বলতে কোনও দ্বিধা নেই মোহনবাগান সুপার জায়ান্ট অধিনায়ক শুভাশিস বোসের।

মোহনবাগানের(MBSG) লিগশিল্ড জয়ের মঞ্চে স্টেডিয়াম(YBVK) কানায় কানায় ভর্তি ছিল। এবারও যে তেমনটাই হবে তা বলার অপেক্ষা রাখে না। ফাইনালের(ISL FINAL) টিকিট ছাড়ার দু ঘন্টার মধ্যেই কার্যত তা সোল্ড আউট হয়ে গিয়েছিল। এদিনও যে সমর্থকরা উচ্ছ্বাসের জন্য প্রস্তুত হয়ে রয়েছে তা বলাই বাহুল্য। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে শুভাশিস বোসও এবার সমর্থকদেরই পাশেই চাইছেন।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে শুভাশিস বোস(Subhashis Bose) জানান, আমাদের সমর্থকদের সামনে খেলতে আমি সবসময়ই অত্যন্ত উপভোগ করি। বেঙ্গালুরুর বিরুদ্ধে আগামীকালের ম্যাচে আমি তাদের পাশে থাকারই আহ্বান করছি।

গতবার ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। সেই ক্ষতটা যে শুভাশিসদের মধ্যে এখনও রয়েছে তা বলাই যায়। এবার সেই ক্ষতপূরণেরই সময় এসেছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে নেমেছে সবুজ-মেরুন ব্রিগেড। সুনীল, উইলিয়ামসদের আটকাতে মরিয়া শুভাশিসরাও। যুবভারতীতে এখন শুধুই সবুজ-মেরুন আবির ওড়ার অপেক্ষায় সকলে।

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...