Wednesday, June 24, 2026

হাওড়ায় গাড়ি দুর্ঘটনার কবলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি

Date:

Share post:

কলকাতা থেকে কোলাঘাট যাওয়ার পথে শুক্রবার রাতে হাওড়ার অঙ্কুরহাটির কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। পুলিশ সূত্রে জানা গেছে রাত এগারোটা নাগাদ ভাঙড়ের বিধায়কের গাড়ি যখন জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিল, আচমকাই তাঁর গাড়িতে ধাক্কা দেয় একটি লরি। সঙ্গে সঙ্গে গাড়ি থেমে যায়। চালক সামান্য আহত হলেও বিধায়ক এবং তাঁর সঙ্গীদের কোনও ক্ষতি হয়নি।খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নওশাদদের উদ্ধার করে ডোমজুড় থানার পুলিশ (Domjur Police)।

বিধায়কের গাড়ি দুর্ঘটনার পর জাতীয় সড়কের ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লরিটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার ফলে বিধায়কের গাড়িটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। নওশাদ এবং তাঁর সঙ্গীদের উদ্ধার করার পর তাঁদের কোলাঘাটে যাওয়ার জন্য অন্য একটি গাড়ির ব্যবস্থা করে দেয় ডোমজুড় থানার পুলিশ। কোন পরিস্থিতিতে লরিটি ভাঙড়ের বিধায়কের গাড়িকে ধাক্কা দিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...