Sunday, June 14, 2026

মানসিকভাবে যারা এগিয়ে থাকবে, তারাই জিতবেঃ সুব্রত ভট্টাচার্য

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে মেগা ডুয়েলে মুখোমুখি মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ও বেঙ্গালুরু এফসি(BFC)। উত্তেজনরা পারদ তুঙ্গে। সেইসঙ্গে সকলের প্রশ্ন মোহনবাগান এবার পারবে তো। আসলে গতবারের খারাপ স্মৃতিটাই যে বারবার মাথায় ঘুরছে সকলের। এমন পরিস্থিতিতেই এবার মুখ খুললেন মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য(Subrata Bhattachariya)। তাঁর মতে মাঠের থেকেই এই খেলা অনেক বেশি মানসিকতার। মানসিকভাবে যে দল এগিয়ে থাকবে তারাই এবার চ্যাম্পিয়ন হবে।

সুব্রত ভট্টাচার্য জানাচ্ছিলেন, “এই ধরনের খেলাটা সম্পূর্ণটাই নির্ভর করে মানসিকতার ওপর। যে দল মানসিকভাবে এগিয়ে থাকবে তারাই জিতবে। কারণ দুটো দলেই ভালো ফুটবলাররা রয়েছেন। সেইজন্য মানসিক চাপটা প্রতিপক্ষের ওপর যে বেশি তৈরি করবে সেই সাফল্য পাবে”।

একদিকে তিনি মোহববাগানের(MBSG) ঘরের ছেলে। সেই মোহনবাগান ফাইনালে নামছে। আবার অন্যদিকে বেঙ্গালুরু এফসিতে রয়েছে তাঁরই জামাই। স্বভাবতই প্রশ্ন তো উঠবেন, সুব্রত ভট্টাচার্য(Subrata Bhattachariya) কাকে সাপোর্ট করবেন। তবে তিনও প্রস্তুত। পক্ষপাতিত্ব নয়। সুব্রতের সোজা সাপ্টা উত্তর।

তিনি জানিয়েছেন, “না এসব জিনিসের কোনও মূল্য আমার কাছে নেই। আমার একটাই মত। যে দল ভালো খেলবে তারাই জিতবে”।

শেষ মুহূর্তের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে প্রথম একাদশে নাকি এই ম্যাচে কয়েকটা বদল আসতে পারে। জেমি ম্যাকলরেনের(Jamie Maclaren) সঙ্গে দিমিত্রি পেত্রাতোসকে(Dimitri Petratos) খেলানোর একটা ভাবনা রয়েছে হোসে মোলিনার। যদিও পরিস্থিতি অনুয়ায়ী শেষ মুহূর্তেই চূড়ান্ত প্রস্তুতি নেবেন তিনি।

গতবার এই ফাইনালেই শেষরক্ষা করতে পারেনি মোহনবাগান। এবার যুবভারতীর রং ফের সবুজ-মেরুন হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...