Wednesday, June 10, 2026

ঐতিহাসিক সুপ্রিম নির্দেশ: বিল নিয়ে তিনমাসেই সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতিকে

Date:

Share post:

এক ঐতিহাসিক রায়ে রাজ্যের পাশ করা যে কোন বিলে তিন মাসের মধ্যে অনুমোদন দেবেন রাষ্ট্রপতি (President of India), এমনই নির্দেশ জারি করল দেশের শীর্ষ আদালত। তামিলনাড়ুর (Tamilnadu) রাজ্যপালের বিরুদ্ধে করা তামিলনাড়ু ডিএমকে (DMK) সরকারের মামলায় এই ঐতিহাসিক রায় দিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মহাদেবনের ডিভিশন বেঞ্চ। তিনমাসের মধ্যে রাষ্ট্রপতি কোনও পদক্ষেপ না নিলে রাজ্যের ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির বিরুদ্ধে ম্যানডামাস (mandamus) রিট পিটিশন দাখিল করার। যার মাধ্যমে রাষ্ট্রপতিকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া সম্ভব হবে।

তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি (Governor R N Rabi) কয়েক মাস ধরে রাজ্য সরকারের প্রায় ১০টি বিল ফেলে রেখে দিয়ে কোনও পদক্ষেপ না করায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ডিএমকে সরকার। সেই মামলায় এর আগেই বিধানসভায় পাস হওয়া বিলে রাজ্যপালের কোনও রকম ভেটো দেওয়ার বিরুদ্ধে রায় দেয় সুপ্রিম কোর্ট। সংবিধানের সেই ২০১ ধারার (Article 201) উল্লেখ করেই শীর্ষ আদালতের রায়, রাষ্ট্রপতিও কোনও বিলে সর্বোচ্চ ভেটো (absolute veto) প্রয়োগ করতে পারবেন না।

এর পাশাপাশিই সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ, রাজ্যপালের থেকে যে আইন রাষ্ট্রপতির (President of India) কাছে পাস হওয়ার জন্য আসবে, তা বিনা কারণে তিন মাসের বেশি তিনি আটকে রাখতে পারবেন না। সেক্ষেত্রে তিনি কোনও প্রশ্ন তুললে রাজ্যকে তার যথাযথ উত্তর দিতে হবে ও সহযোগিতা করতে হবে। সেক্ষেত্রে কেন্দ্রের সরকারও তার আইনগত পর্যালোচনা করার সময় প্রকৃত অর্থে কোনও ক্ষমতা দেখাতে পারবে না।

মোদি জমানায় বিরোধী রাজ্যগুলির ক্ষেত্রে বিধানসভায় পাস হওয়া বিল আটকে রাখায় কার্যত রেকর্ড করেছে স্বৈরাচারী সরকার মনোনিত রাজ্যপালেরা। সেই স্বৈরাচারী মনোভাবে লাগাম পরিয়ে রাজ্যের বিল আইনে পরিণত করায় নতুন দিশা সুপ্রিম কোর্টের নির্দেশে। এই নির্দেশে আরও বলা হয়, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে রাষ্ট্রপতি বিলে বিনা কারণে স্বাক্ষর না করে আটকে রাখেন, তবে রাজ্য আদালতের দ্বারস্থ হতে পারে রাষ্ট্রপতির বিরুদ্ধে। সেক্ষেত্রে ম্যানডামাস (mandamus), অর্থাৎ আদালতের মাধ্যমে বিলে সই করানোর আবেদন জানিয়ে রিট পিটিশন (writ petition) দাখিল করার ক্ষমতা রাজ্যকে দিলো আদালত।

Related articles

আলিপুরের সরকারি অফিসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) আলিপুরে জেলা পরিষদ ভবনের (The Alipore Zilla Parishad office ) একাধিক তলে...

ইরানে তিন দফা হামলা মার্কিন বাহিনীর! পাল্টা জবাব তেহরানের

সংঘর্ষ বিরতি অতীত, আমেরিকা-ইরান হামলা পাল্টা হামলায় (US Iran Conflict) পশ্চিম এশিয়ার ফের উত্তেজনার পরিস্থিতি! সূত্রের খবর মঙ্গলবার...

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...