Tuesday, April 14, 2026

জইশ কমান্ডার-সহ ৩ পাক জঙ্গি খতম কাশ্মীরে! শহিদ জওয়ান

Date:

Share post:

কাশ্মীরে(Kashmir) নিকেশ জইশ কমান্ডার-সহ ৩ পাকিস্তানি জঙ্গি(Pakistan Militants)! সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান(Soldier)। আখনুর সেক্টরের কেরি বট্টল এলাকায় শুক্রবার রাতে গুলির লড়াইয়ে গুরুতর আহত হন ভারতীয় সেনার(Indian soldiers) জুনিয়র কমিসন্ড অফিসার কুলদীপ চাঁদ। শনিবার সকালে তিনি শহিদ হয়েছেন।

ভারতীয় সেনা বানচাল করেছে অনুপ্রবেশের ছক। সন্ত্রাসবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে M4 রাইফেল-সহ গোলাবারুদ। এখনও তল্লাশি অভিযান চলছে। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত গুলির লড়াইয়ে খতম হয়েছে ৩ জঙ্গি। যার মধ্যে জইশের অন্যতম শীর্ষ কমান্ডার সইফুল্লাহও রয়েছে। এই জঙ্গি গত এক বছর ধরে চেনাব ভ্যালিতে সন্ত্রাসী কার্যকলাপ জারি রেখেছিল।

Related articles

IPL: প্রতিভা চিনতে পারেনি কেকেআর, দারিদ্রকে হারিয়ে নতুন নায়ক শাকিব

আইপিএলের(IPL) মঞ্চকে ব্যবহার করে প্রতি মরশুমেই উঠে আসেন নতুন তারকারা। অনামী ক্রিকেটাররা রাতারাতি তারকা হয়ে উঠেন। চলতি আইপিএলে...

পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার

এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আর্টিস্টস ফোরামে আস্থা নেই, প্রযোজকদের সঙ্গে নিজেই ঝামেলা মেটালেন জিতু

শুটিং করতে গিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন টলিউড অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। হস্তক্ষেপ চেয়েছিলেন আর্টিস্টস...

কংগ্রেসের সরকার হলে বাদ পড়া ভোটারদের নাম উঠবে: অভিষেকের সুরে প্রতিশ্রুতি রাহুলের!

বাংলার নির্বাচনে অস্তিত্ব রক্ষার লড়াইতে জাতীয় কংগ্রেস। সেখানেও বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেসের তুলে দেওয়া ইস্যুতে ভরসা করতে হচ্ছে...