Saturday, June 20, 2026

সর্বকালের সর্বোচ্চ দামে মধ্যবিত্তের হাতের বাইরে সোনা!

Date:

Share post:

বৈশাখী কেনাকাটার আগেই রেকর্ড দাম বাড়লো হলুদ ধাতুর। মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে গিয়ে শুক্রবার (১১ এপ্রিল) সোনার দাম (Gold Price) প্রায় ৩ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। শনিতেও ছবিটা এতটুকু বদলায়নি। এদিন খুচরো পাকা সোনার দশ গ্রামের দাম হয়েছে ৯৪ হাজার ১৫০ টাকা। মার্কেট বিশেষজ্ঞদের মতে আগামী দিনে ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ টাকা ছুঁতে পারে। চলতি বছরের মধ্যেই এ ঘটনা ঘটবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরাও। আমেরিকা ও চিনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ এবং ডলারের দুর্বলতার কারণে গত বৃহস্পতিবার থেকেই সোনার দাম বাড়তে থাকে। উইকেন্ডেও আমজনতার কাছে মহার্ঘ হয়েই রইল সোনালী ধাতু।

আজ (শনিবার ১২ এপ্রিল ২০২৫) সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে:-

১ গ্রাম          ১০ গ্রাম

পাকা সোনার বাট     ৯৩৬৫ ₹      ৯৩৬৫০ ₹

খুচরো পাকা সোনা    ৯৪১৫ ₹     ৯৪১৫০ ₹

হলমার্ক সোনা           ৮৯৫০ ₹     ৮৯৫০০ ₹

সোনার দাম (Gold Price) আর রুপোর দামের পরিবর্তন তাল মিলিয়ে চলতে থাকে। আজ প্রতি কেজি রুপোর বাটের দাম ৯৩ হাজার ৭৫০ টাকা। ১ কেজি খুচরো রুপোর দাম হয়েছে ৯৩ হাজার ৮৫০ টাকা।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...