Saturday, April 4, 2026

মোহনবাগানে থাকা নিয়ে বড় ইঙ্গিত দিলেন মোলিনা

Date:

Share post:

আইএসলএলে দ্বিমুকুট জয়ী। মোহনবাগানের(MBSG) আগামী মরসুমের কোচ কী থাকছেন হোসে মোলিনা(Jose Molina)। আইএসএলে যাত্রা শেষ হওয়ার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। সাংবাদিক সম্মেলনে এসে অবশ্য নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন। নিশ্চিত না করলেও, মোলিনা কিন্তু আশাবাদী। আগামী মরসুমেও মোহনবাগানের(mbsg) কোচের পদে হয়ত থাকতে চলেছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। কারণ তাঁকে দেওয়া শর্ত যে পূরণ করেছেন মোলিনা।

মোহনবাগানের সঙ্গে তাঁর চুক্তি একবছরের। চুক্তি বাড়ানোর ক্ষেত্রে তাঁকে একটাই শর্ত দিয়েছিল ম্যানেজমেন্ট। লিগশিল্ড বা আইএসএল ট্রফি জেতাতে হবে তাঁকে। মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের লক্ষ্যে অবিচল ছিলেন হোসে মোলিনা। তাঁর ছোঁয়াতে এবারের মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) হয়ে গিয়েছিল অশ্বমেধের ঘোড়া। লিগ শিল্ড আগেই জিতে গিয়েছিল। অপেক্ষাটা ছিল আইএসএল ট্রফি জেতা। শনিবাসরীয় রাতে সেটাই হল। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপারজায়ান্ট। তৃপ্ত হোসে মোলিনা। ম্যাচ শেষেই ক্লাবে তাঁর ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন মোলিনা(Jose Molina)।

সাংবাদিক সম্মেলনে এসে মোলিনা(Jose Molina) জানিয়েছেন, “আমার সঙ্গে ক্লাবের একবছরের চুক্তি হয়েছিল। যদি লিগশিল্ড বা আইএসএল ট্রফি জেতাতে পারি তাহলে আরও একবছরের চুক্তি বাড়াবে বলেছিল। দুটোই জিতেছি। এবার ওদের সঙ্গে কথা বলব। দেখি আমাকে ওরা রাখতে চায় কিনা। তবে আশা করছি আমাকে রাখবে”।

হোসে মোলিনার এমন মন্তব্যের পরই কার্যত চিত্রটা অনেকটা পরিস্কারই হয়ে গিয়েছে। আগামী মরসুমের জন্যও যে মোলিনার ওপরই ভরসা রাখবে মোহনবাগান সুপারজায়ান্ট তা বেশ স্পষ্ট। যদিও সরকারি ভাবে এখনও পর্যন্ত কোনও কিছুই জানানো হয়নি। সামনে রয়েছে সুপার কাপ। এরপরই হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত।

আইএসএলে যোগ দেওয়ার পর এই প্রথমবার দ্বিমুকুট জিতেছে মোহনহবাগান। বাংলার প্রথম দল হিসাবে আইএসএলে শিল্ড এবং ট্রফ দুটোই জিতেছে মোহনবাগান। ম্যাচ শেষ হতেই কোচ থেকে ফুটবলাররা মেতেছিলেন সেলিব্রেশনে। যে রেশ চলেছে টিম হোটেল ফেরার পরও। আপাতত কয়েকটা দিনের বিরতি। এরপরই শুরু হবে সুপার কাপের প্রস্তুতি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...