Friday, June 19, 2026

মুম্বই হামলার পরিকল্পনার শিকড় খুঁজতে রানার কণ্ঠস্বর পরীক্ষার পথে NIA!

Date:

Share post:

২৬/১১ মুম্বাই হামলার অন্যতম প্রধান চক্রী তাহাউর রানা (Tahawwur Rana) এখন ভারতের হাতে। রবিবার তাঁর এনআইএ (NIA) হেফাজতের তৃতীয় দিন। তদন্তকারীদের অনুমান বাণিজ্য নগরীতে হামলার পরিকল্পনা হচ্ছিল ২০০৫ সাল থেকে। রানার ফোনালাপ সংক্রান্ত তথ্য বের করে তাঁর দাউদ যোগের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে যে হামলা হয়েছিল সেখানে তাহাউর নিজে ফোনে নির্দেশ দিয়েছিলেন? উত্তর পেতে ধৃতের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার চিন্তাভাবনা NIA আধিকারিকদের।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর মুম্বই হামলার পরিকল্পনার নেপথ্যে কতজন ছিলেন, পর্দার আড়াল থেকেই বা কারা কাজ করেছেন সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে একগুচ্ছ পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। রানাকে জেরা করতে গিয়ে ইতিমধ্যেই দুবাইয়ের এক ব্যক্তির নাম উঠে এসেছে। তাঁর সঙ্গে ডি কম্পানির যোগাযোগের বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।। পাশাপাশি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের (ISI ) সঙ্গে রানার যোগাযোগ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে রানার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা প্রয়োজন বলে মনে করছে এনআইএ। ফোনালাপের সঙ্গে রানার কণ্ঠ মিলিয়ে দেখা হবে। হেফাজতে থাকা অবস্থায় পাক বংশোদ্ভূত কানাডিয়ান কেন্দ্রীয় এজেন্সির কাছে তিনটি জিনিস চেয়েছেন বলে জানা গেছে- কাগজ, কলম এবং কোরান। নয়াদিল্লির সিজিও কমপ্লেক্সে এনআইএ দফতরের একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কুঠুরিতে তাঁকে রাখা হয়েছে।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...