Saturday, April 4, 2026

প্রথম রাজ্য কমিটি জুনিয়র চিকিৎসক সংগঠন WBJDA-র: কৃতজ্ঞতা PHAকে

Date:

Share post:

রাজের জুনিয়র চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস’ অ্যাসোসিয়েশনের (WBJDA) প্রথম রাজ্য কমিটি গঠিত হল। উপদেষ্টা, কো-অর্ডিনেটর, আহ্বায়ক, সভাপতি পদে নির্বাচিতদের নাম ঘোষণা হল। সেই সঙ্গে সহ-সভাপতি. সাধারণ সম্পাদক, সম্পাদক, কোষাধ্যক্ষ পদের সদস্যদেরও নামের তালিকা প্রকাশ করল ডব্লিউবিজেডিএ। এই তালিকা প্রকাশে রাজ্যের অন্যতম চিকিৎসক সংগঠন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনকে (PHA) ধন্যবাদ জানালো ডব্লিউবিজেডিএ।

সংগঠনের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় প্রগ্রেসিভ হেলখ অ্যাসোসিয়েশ-এর (PHA) অভিভাবকত্বে আগামী দিনে  WBJDA বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ও শিক্ষা তথা সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার উন্নতির লক্ষ্যে সর্বদা দায়বদ্ধ।

বৃহস্পতিবার ১০ই এপ্রিল বিনানি ভবন থেকে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন-এর (PHA) সভানেত্রী তথা মাননীয়া মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) অনুমোদনে প্রকাশিত হল WBJDA এর রাজ্য কমিটি। সভাপতি পদে রয়েছে ডাঃ অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রথম গঠিত কমিটির সাধারণ সম্পাদক পদে ১২ জন, উপদেষ্টা পদে তিনজন. কো-অর্ডিনেটর পদে তিনজন ও সম্পাদক পদে রয়েছেন ১৩ জন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...