Monday, April 6, 2026

শূন্য খাঁচায় নতুন বাঘিনী, আলিপুর থেকে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ডোরাকাটা

Date:

Share post:

প্রবীণ বাঘের মৃত্যুর পর শূন্য ছিল খাঁচা। অবশেষে সেই স্থান পূরণ করল ১০ বছরের বাঘিনী। আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoological Garden)থেকে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হল ডোরাকাটাকে (JharKhali New Tigress)। দক্ষিণ ২৪ পরগনার বন দফতর (Forest Department, South 24 Parganas) সূত্রে জানা গিয়েছে এই বাঘিনীর শিকড়ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনেই। অর্থাৎ মাসখানেকের মধ্যে কার্যত ঘরে ফিরল রয়েল বেঙ্গল। নতুন পরিবেশে সে কেমন ভাবে মানিয়ে নিচ্ছে তা দেখতে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখছে চিকিৎসক ও বিশেষজ্ঞের টিম।

মার্চ মাসে ‘সোহান’ নামের এক বাঘের মৃত্যুর পর থেকে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের একটি খাঁচা ফাঁকাই পড়েছিল। এবার সেখানে নতুন বাঘিনীর বাস। বেশ কয়েক বছর আগে সুন্দরবন থেকে তাকে উদ্ধার করা হয়েছিল বলে বনদফতর সূত্রে জানা গেছে। এতদিন সে থাকতো আলিপুর চিড়িয়াখানায়। চিকিৎসকরা জানিয়েছেন, বাঘিনীটি এখন স্থিতিশীল ও সুস্থ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নতুন পরিবেশে প্রাণীটি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে কয়েক দিনের মধ্যেই তাকে বড় খাঁচায় স্থানান্তরিত করা হবে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...