Wednesday, June 24, 2026

দলে ফিরছেন ময়াঙ্ক যাদব, এনসিএ থেকে পেলেন ছাড়পত্র

Date:

Share post:

স্বস্তি লখনউ সুপার জায়ান্টসের(LSG)। চোট সারিয়ে লখনউ সুপার জায়ান্টস শিবিরে ফিরতে চলেছেন স্পীডস্টার ময়াঙ্ক যাদব(Mayank Yadav)। দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। গতবারের আইপিএলে ১৫৭-এ বোলিং করে সকলকে চমকে দিয়েছিলেন অই তরুণ পেসার। শেষপর্যন্ত খানিকটা হলেও স্বস্তি ঋষভ পন্থদের(Rishabh Pant) শিবিরে। লখনউ সুপার জায়ান্টস শিবিরে ফিরতে চলেছেন তিনি।

এই বছরের শুরুর দিকেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। সেই সময় ময়াঙ্ক যাদবকে(Mayank Yadav) নিয়ে শুরু হয়েছিল জল্পনা। আইপিএল শুরু হওয়ার আগেই তাঁর পরিবর্তে শার্দূল ঠাকুরকে(Shardul Thakur) দলে তুলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু বোলিং আক্রমণে তাঁকে না পাওয়াটা নিয়ে বেশ চিন্তায় রেখেছিল লখনউকে। এবার এনসিএর তরফ থেকে গ্রীন সিগন্যাল পাওয়ার পরই স্বস্তির আবহ সঞ্জীব গোয়েঙ্কার দলে।

এনসিএ-তেই রিহ্যাব সারছিলেন লখনউ সুপার জায়ান্টসের(LSG) এই তরুণ স্পীডস্টার। কিন্তু মাঠে নামতে পারছিলেন না। সেই থেকেই শুরু হয়েছিল জল্পনা। তাঁর জায়গায় নতুন ক্রিকেটার নিলেও বেশ আশাবাদী ছিল এলএসজি ব্রিগেড। শোনাযাচ্ছে এনসিএ থেকে ইতিমধ্যেই নাকি ছাড়পত্র পেয়ে গিয়েছেন ময়াঙ্ক। এমনকি মঙ্গলবার নাকি লখনউ শিবিরে যোগও দিতে চলেছেন ময়াঙ্ক।

পরের ম্যাচে সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে লখনউ সুপারজায়ান্টস। সেই ম্যাচে অবশ্য নেই ময়াঙ্ক। পরের ম্যাচে ১৯ এপ্রিল মাঠে নামবে লখনউ। সেই ম্যাচেই নাকি খেলতে পারেন এই তরুণ ক্রিকেটার। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...