Wednesday, June 3, 2026

নববর্ষের সকালে মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়, হালখাতা নিয়ে পুজো ব্যবসায়ীদের

Date:

Share post:

পুরনো বছরকে বিদায় জানিয়ে ১৪৩২-এর সূচনা। মঙ্গলের সকালে বাংলা নববর্ষের (Bengali New Year) প্রথম দিনে মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন ভক্তদের। লক্ষ্মী-গণেশ আর হালখাতা নিয়ে পুজো করাতে ব্যস্ত ব্যবসায়ীরা। ভোররাত থেকেই ভক্তদের ভিড় দক্ষিণেশ্বর (Dakshineswar Kali temple) ও কালীঘাট মন্দিরে (Kalighat)। বীরভূমের তারাপীঠ মন্দিরে আজ বিশেষ ভোগ নিবেদন। নতুন শাড়ি -জামা পরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অক্লান্ত ছোট থেকে বড় প্রত্যেকেই।

একদিকে হালখাতা অন্যদিকে মিষ্টি মুখ, সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলা নববর্ষের প্রথম সকালে বিভিন্ন মন্দিরে বাড়ছে ভিড়। কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং জয়রামবাটি মাতৃ মন্দিরেও বিপুল ভক্ত সমাগম। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে অনেকেই চলে যাচ্ছেন বেলুড় মঠে। নববর্ষকে স্বাগত জানিয়ে আজ সারাদিন বাংলা জুড়ে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

 

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...