Wednesday, June 24, 2026

পাসপোর্ট জালিয়াতির তদন্তে বাংলা নববর্ষের প্রথম দিনে রাজ্য জুড়ে তল্লাশি অভিযান ইডির

Date:

Share post:

মঙ্গলের সকালে যখন নববর্ষ (Bengali New Year Day) উদযাপনে ব্যস্ত বাঙালি, তখন রাজ্য জুড়ে তল্লাশি অভিযানে নামলো কেন্দ্রীয় এজেন্সি।পাসপোর্ট জালিয়াতি (Passport Scam) মামলার তদন্তে এই অভিযান বলে ইডির (ED) তরফে জানা গেছে। কলকাতা, বিরাটি, নদিয়া, উত্তর ২৪ পরগনাসহ মোট আট জেলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের অভিযান চলছে।

পাসপোর্ট জালিয়াতির অভিযোগ পাওয়ার পর থেকে কলকাতা পুলিশ এই চক্রের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে এক জন প্রাক্তন পুলিশ আধিকারিক এবং ডাক বিভাগের দু’জন কর্মীও রয়েছেন। ভবানীপুর থানার পুলিশ মার্চ মাসে যে চার্জশিট জমা দিয়েছে সেখানে উল্লেখ করা হয় এই চোখের সঙ্গে জড়িত মোট ১৩০ জনের মধ্যে ১২০ জন বাংলাদেশী নাগরিক। কলকাতা পুলিশ (KP ) কয়েকজনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করার কয়েক দিনের মধ্যেই তদন্তভার যায় কেন্দ্রীয় এজেন্সির হাতে। সেই মামলার ভিত্তিতেই আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে সক্রিয় ED গোয়েন্দারা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...