Saturday, June 27, 2026

বিস্ফোরণ গবেষণাগারে! গুরুতর আহত দুর্গাপুর NIT-র অধ্যাপক ও পড়ুয়া

Date:

Share post:

গবেষণাগারে কাজ চলাকালীন বিস্ফোরণে গুরুতর আহত দুর্গাপুর এনআইটি-র (Durgapur NIT) এক অধ্যাপক ও এক ছাত্র। তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত অধ্যাপকের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এই অধ্যাপক এনআইটি-র প্রাক্তন ডিরেক্টর। কীভাবে মেকানিক্যাল (Mechanical) বিভাগে বিস্ফোরণ হল, তার তদন্ত শুরু করেছে এনআইটি কর্তৃপক্ষ। যদিও যথাযথ নিরাপত্তা বিধি মানা হয়েছিল বলেই দাবি কর্তৃপক্ষের।

মঙ্গলবার এনআইটি-র মেকানিক্যাল বিভাগের গবেষণাগারের বাইরেই কাজ করছিলেন পড়ুয়ারা। ছিলেন অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক (Professor Indrajit Basak)। সেই সময়ই রাসায়নিকে বিস্ফোরণ হয়। দ্রুত আহত অধ্যাপক ও এক পড়ুয়া আকাশ মাঝিকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভেন্টিলেশনে দেওয়া হয় অধ্যাপককে। তবে আহত আকাশের অবস্থা স্থিতিশীল বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এনআইটি কর্তৃপক্ষ জানায়, শিক্ষাকেন্দ্রের প্রবীণ অভিজ্ঞ অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক (Professor Indrajit Basak)। ঘটনাটি নিছকই দুর্ঘটনা। তিনি দুর্গাপুর এনআইটি-র (Durgapur NIT) ডিরেক্টর পদেও ছিলেন। তবে তাঁর শরীরের ৮০ থেকে ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। সেই সঙ্গে তিনি ডায়াবেটিক। তাই তাঁকে নিয়ে চিন্তায় চিকিৎসকরা। এনআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে অধ্যাপককে এয়ার অ্যাম্বুল্যান্সে (air ambulance) দিল্লি নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...