Tuesday, June 9, 2026

২০২৬ থেকে পঞ্চায়েত স্তরে পালিত হবে বাংলা দিবস, ঘোষণা ইন্দ্রনীলের

Date:

Share post:

২০২৬ সালে চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের পর রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে পালিত হবে বাংলা দিবস, এমনই ঘোষণা করলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। প্রসঙ্গত, গত বছর বিধানসভায় পয়লা বৈশাখকে সরকারি ভাবে ‘বাংলা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, লোকসভা নির্বাচনের আচরণবিধির কারণে সেভাবে উদযাপন করা যায়নি দিনটি। তাই এবার প্রতিটি ব্লকে ধুমধাম করে রাজ্য দিবস পালনের আয়োজন করা হয়েছিল সরকারি ভাবে। বাংলা সাহিত্য, গান, নৃত্য, লোকশিল্প ও সংস্কৃতির বিশিষ্ট শিল্পীদের পুরস্কৃত করা হয়।

এবার রাজ্য সরকারের (Govt of WB) তরফ থেকে রাজ্যের প্রতিটি ব্লকে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে বাংলা দিবস। কলকাতার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবীন্দ্র সদনে। বাংলা সাহিত্য, সংগীত, নৃত্য, লোকশিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্ত বিশিষ্ট শিল্পীদের সম্মানিত করা হয় এদিন। রামানুজ দাশগুপ্ত (নজরুল স্মৃতি পুরস্কার), অশোককুমার মিত্র (বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার– শিশুসাহিত্য), শিবশঙ্কর ভট্টাচার্য (উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার), সুবোধ সরকার (রবীন্দ্র স্মৃতি পুরস্কার– সাহিত্য), সুজন সেনগুপ্ত (রবীন্দ্র স্মৃতি পুরস্কার– বিজ্ঞানবিষয়ক), রণবীর সমাদ্দার (রবীন্দ্র স্মৃতি পুরস্কার– বাংলা ব্যতীত অন্য ভাষায়), আনন্দগোপাল ঘোষ-সহ আরও বিশিষ্ট শিল্পীদের সম্মানিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), রাজ্য নাট্য অ্যাকাডেমির সভানেত্রী অর্পিতা ঘোষ, কবি জয় গোস্বামী, তথ্য ও সংস্কৃতি সচিব শান্তনু বসু সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, “গতবার ভোটের কারণে অনুষ্ঠানটি ছোট পরিসরে করতে হয়েছিল। তবে এবার প্রতিটি ব্লকে অনুষ্ঠান হয়েছে। আগামী বছর বিধানসভা ভোট, তারপর মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার শপথ নেবেন। তারপর থেকে প্রতিটি পঞ্চায়েতেও মর্যাদার সঙ্গে পালিত হবে বাংলা দিবস।” সাংস্কৃতিক আবহে মোড়া এই অনুষ্ঠান বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বকে নতুনভাবে তুলে ধরল রাজ্যের মানুষের কাছে।

আরও পড়ুন – এগিয়ে আসছে উদ্বোধনের সময়: দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...