Tuesday, June 23, 2026

বারপুজোর দিনেও অস্কার-ক্লেটন ঝামেলা, রিপোর্ট জমা ক্ষুব্ধ কোচের

Date:

Share post:

নববর্ষের বারপুজোতেও ঝামেলা এড়াতে পারল না ইস্টবেঙ্গল(Eastbengal)। ক্লেটন(Cleiton Silva) বনাম অস্কারের(Oscar Bruzon) তুমূল ঝামেলা। ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট জমা দিলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ। ক্লেটনকে নিয়ে যে তিনি একেবারেই খুশি নন, ম্যানেজমেন্টকে সেই কথাও জানিয়ে দিয়েছেন অস্কার ব্রুজোঁ। সুপার কাপের আগে ইস্টবেঙ্গলের ড্রেসিংরুমে যে অশান্তির আগুন তা কার্যত এবার সবার সামনেই চলে এল।

মঙ্গলবার সকালে প্রথা মেনে ইস্টবেঙ্গলে হয়ে গেল বারপুজো। কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে পুজোয় বসেছিলেন আসন্ন মরসুমের অধিনায়ক নাওরেম মহেশ(Naorem Mahesh)। এদিন বারপুজোর পরই ইস্টবেঙ্গল(Eastbengal) মাঠে প্রস্তুতিতে নেমে পড়ে ইস্টবেঙ্গল বাহিনী। আর সেখানেই যত ঝামেলা।

সেই প্রস্তুতিতেই ক্লেটন সিলভাকে(Cleiton Silva) প্রথমে নামাননি অস্কার ব্রুজোঁ। তাঁকে সাইডলাইনেই প্রস্তুতি সারাচ্ছিলেন কোচ অস্কার ব্রুজোঁ। সেই সময়ই কোচের এই সিদ্ধান্ত কার্যত মেনে নিতে পারেননি ক্লেটন সিলভা। কয়েকদিন আগেই ঝামেলায় জড়িয়েছিলেন কোচের সঙ্গে। এবারও সেটাই যেন আরও বড় আকার ধারন করল।

মাঠের সাইড লাইনে এসে প্রথমে টিমের সাপোর্ট স্টাফদের বেশ উত্তেজিত অবস্থাতেই অস্কারের সম্বন্ধে নানান কথা জানাতে থাকেন ক্লেটন। এরপর কোচ তাঁকে কিছু বলতে এলেই সমস্যা আরও বাড়ে। দুজনের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়ে যায়। অন্যান্য ফুটবলারদের মধ্যস্থতায় তা সামাল দেওয়া গেলেও, অস্কার কিন্তু ক্লেটনকে নিয়ে একপ্রকার নিজের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। প্রস্তুতির পরই অস্কার ব্রুজোঁ ক্লেটনকে নিয়ে নিজের রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে। সেখানে নাকি ক্লেটনকে যে তিনি রাখতে চাননা সেই কথাও জানিয়ে দিয়েছেন কোচ অস্কার। এবার অবশ্য ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।

এদিন পরের দিকে ইস্টবেঙ্গলের বারপুজোতে আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ রায়ও।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...