Tuesday, June 23, 2026

নববর্ষ ও বাংলা দিবসে রাজ্যবাসীকে ‘শুভনন্দন’ মুখ্যমন্ত্রীর, দিনভর একাধিক অনুষ্ঠান

Date:

Share post:

১৪৩১-কে বিদায় জানিয়ে ১৪৩২-এর প্রথম দিনে প্রবেশ পশ্চিমবঙ্গের। বাংলা নববর্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে কবিগুরুর গানের লাইন উল্লেখ করে তিনি লেখেন,
‘এসো, এসো, এসো হে বৈশাখ…’
শুভ নববর্ষ ১৪৩২!
নতুন বছরের পুণ্য আলোর দ্যুতিতে আলোকিত হোক সকলের জীবন। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ।
সবাইকে শুভনন্দন।’ পাশাপাশি আজ ‘বাংলা দিবস’ উপলক্ষ্যেও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বাংলার ঐতিহ্যময় সংস্কৃতিকে মাথায় রেখে রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন সুদৃঢ় করার বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বৈশাখের প্রথম দিনটিকে ‘বাংলা দিবস’ হিসেবে ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার (Govt of WB)। পয়লা বৈশাখ (মঙ্গলবার) রাজ্যজুড়ে নববর্ষের ছুটি থাকলেও, সরকারি স্তরে নানা অনুষ্ঠান পালিত হবে। আজ রবীন্দ্রসদনের একতারা মুক্তমঞ্চে সকাল ৮টা থেকে দিনভর বঙ্গসংস্কৃতির সঙ্গে যুক্ত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেলে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে তথ্য ও সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) উপস্থিতিতে ‘বাংলা দিবস’ উদযাপনে বঙ্গের জনপ্রিয় শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হতে চলেছে। এছাড়া রাজ্যের শাসক দলের তরফ থেকেও বাঙালি গরিমার কথা মাথায় রেখে জেলা, ব্লক ও বুথ স্তরে বাংলা দিবস পালনের নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি।

 

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...