Saturday, April 4, 2026

বাংলা নববর্ষের শুরুতে রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

১৪৩২ সালের প্রথম দিনটা কি দুর্যোগেই কাটবে বঙ্গবাসীর, মঙ্গলের মেঘলা আকাশে খানিকটা সেরকম আভাস মিলেছে। যদিও বেলা বাড়তেই রোদের দাপট চওড়া হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে বিকেলের পর কলকাতার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের (South Bengal)একাধিক জেলায় সন্ধ্যা নাগাদ ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

এপ্রিলের মধ্যে লগ্নে ছোটখাটো কালবৈশাখীর সাক্ষী থাকলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ কোথাও কোন বড় প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি। চলতি সপ্তাহে রোজই কমবেশি ঝড়-বৃষ্টি হতে পারে।মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এবং বীরভূমে সতর্কতা জারি করা হয়েছে।উত্তরবঙ্গের আট জেলাতেই বুধ ও বৃহস্পতিবারের জন্য হলুদ সতর্কতা। আপাতত তাপমাত্রা পরিবর্তনের বড় কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...