Saturday, April 4, 2026

হার্ভাড বিশ্ববিদ্যালয়কে অর্থ সাহায্য বন্ধ ট্রাম্পের!

Date:

Share post:

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নির্দেশ না মানার আমেরিকার অন্যতম অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের (Harvard University) অর্থ সাহায্য বন্ধ করল মার্কিন প্রশাসন (USA Govt)। প্রায় ২২০ কোটি ডলার সাহায্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্যালেস্টাইনে ইজরায়েলি আগ্রাসন নিয়ে একাধিক মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের পর এই সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প সরকার। হার্ভাড বিশ্ববিদ্যালয় তা না মানায় এবার ‘শাস্তি’ পেতে হল অন্যতম বিখ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠানকে।

দেড় বছরের বেশি সময় ধরে চলতে থাকা ইজরায়েল – হামাস রক্তক্ষয়ী সংগ্রামের নিন্দে করেছে শিক্ষিত রাষ্ট্রগুলি। প্রতিবাদে গর্জে উঠেছে বিশ্বের স্বাধীন চিন্তাভাবনার অধিকারী সমাজ। বিক্ষোভের আঁচ গিয়ে পড়েছে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের মতো অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানেও। কিন্তু প্যালেস্টাইনের সমর্থনে আমেরিকা বিরোধী বিক্ষোভ না-পসন্দ ডোনাল্ড ট্রাম্পের। ইহুদি-বিদ্বেষ বন্ধ করার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের তরফে। বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান হাভার্ড বিশ্ববিদ্যালয় তা তো মানেই নি, উপরন্ত আমেরিকা সরকারের এই ধরনের নির্দেশিকা এবং আচরণের তীব্র বিরোধিতা করে। এরপরই নেমে এলো শাস্তির কোপ। হোয়াইট হাউস সূত্রে খবর, ২২০ কোটি ডলারের সাহায্য বন্ধের পাশাপাশি পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৬ কোটি ডলারের একটি চুক্তিও স্থগিত রাখা হচ্ছে। যদিও এসবের পরও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালেন এম গার্বার (Harvard University President Allen M. Garber) জানিয়েছেন, সরকারের তরফে যতই অসহযোগিতা করা হোক না কেন বিশ্ববিদ্যালয় কোনভাবেই তার স্বাধীনতা বিকিয়ে দেবে না।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...