Wednesday, June 17, 2026

‘কালিদাস’ স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রোল করুন: শাহকে তীব্র কটাক্ষ করে মোদিকে বার্তা মমতার

Date:

Share post:

বাংলায় হিংসা ছড়ানোর জন্য এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)  দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেনদের সমাবেশ থেকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, “আগে কখনও নাম নিইনি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যদি কালিদাসের মতো আচরণ করেন, যে গাছে বসে আছেন, সেই গাছের ডাল যদি ভাঙেন, তাহলে তো বলতে হবেই! কিছু করার নেই।” প্রধামন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বাংলার মুখ্যমন্ত্রীর বার্তা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রোল করুন।

এদিনের সভা থেকে অমিত শাহকে (Amit Shah) ‘কালিদাস’ কটাক্ষ করে মমতা অভিযোগ করেন, দেশের সবচেয়ে ক্ষতি করেছেন শাহ। মমতা বলেন, “আগে কখনও নাম নিইনি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যদি কালিদাসের মতো আচরণ করেন, যে গাছে বসে আছেন, সেই গাছের ডাল যদি ভাঙেন, তাহলে তো বলতে হবেই! কিছু করার নেই। এত তাড়াহুড়ো কেন আপনার? আপনি তো কখনও প্রধানমন্ত্রী হবেন না! মোদিজি চলে যাওয়ার পর কী করবেন? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে? সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে অনুরোধ করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সি ওঁর হাতে দিয়ে দিয়েছেন। আর উনি সব পরিকল্পনা করছেন।”

আরও খবর: পূর্বপরিকল্পিত অশান্তি, এজেন্সির মাধ্যমে লোক ঢোকাচ্ছে বিজেপি: তীব্র আক্রমণ মমতার, নিশানা কংগ্রেসকেও

মমতা বলেন, “কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাও হয়েছে। মুর্শিদাবাদ নয় ওটা মালদা আসন। কংগ্রেসের জেতা আসন ওটা। জেতবার সময় জিতবে আর দাঙ্গা হলে রাস্তায় বেরোবে না, নিয়ন্ত্রণ করবে না। এটা আমি আশা করিনি। তৃণমূল করলে দলের বিধায়কদের বাড়িতে আক্রমণ হতো না, দলের কার্যালয় ভাঙা হতো না! আমি উস্কানিমূলক বক্তৃতা করতে আসিনি। আমি শান্তি চাই।”

Related articles

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...