Friday, April 3, 2026

মেট্রোয় মহিলাদের গায়ে হাত পুরুষ যাত্রীর! কুঁদঘাটে অভিযুক্তকে গণধোলাই 

Date:

Share post:

মহানগরীর বুকে রাতের মেট্রোয় মহিলাদের (Women Harrasment in Metro) সঙ্গে অভব্য আচরণ পুরুষ সহযাত্রীর। নেতাজি (কুঁদঘাট) মেট্রো স্টেশনে অভিযুক্তকে নামিয়ে জুতোপেটা, গণধোলাই ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজন মহিলার। রীতিমতো উত্তেজনা ছড়ালে কর্মরত আরপিএফ পরিস্থিতি সামাল দেয়। পরে ওই ব্যক্তিকে রিজেন্ট পার্ক থানার পুলিশের (Regent park police station) হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোতে (Dakshineswar to Kavi Subhash Metro) ভিড়ের মধ্যেই এক যাত্রী মহিলাদের গায়ে হাত দেন। অসভ্যতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগেই তাঁকে হাতেনাতে ধরে ফেললে মহানায়ক উত্তম কুমার স্টেশনের পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝে কুঁদঘাটে ( নেতাজি মেট্রো স্টেশন) নেমে পালিয়ে যেতে চাইলে অভিযুক্তকে ধরে জুতো দিয়ে মারতে থাকেন মহিলারা। এরপর প্রথমে স্টেশন মাস্টার এবং পরে পুলিশের খবর দেওয়া হয়। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...